আশ্বীনি হাওয়ায়
স্মৃতি কাতরতায় ,অলস বসে থাকা,
বায়ুকল্লোলে যেন স্মৃতিরা ভর করে,
শ্বেত শুভ্র শাদা কাশফুলে
তোমার শাদারূপ ছড়ায়েছে যেন বায়ু-হিল্লোলে।
বাসন্তী জন্মেছিলে ফাগুনে
পূর্ণতা পেয়েছো শারদ হাওয়ায়
বাঁশির শব্দে, পূর্ণিমার জ্যোৎস্নায়।
হৃদয় মাঝারে আজি
স্মৃতিরা উঠে জাগি
স্মৃতি বিস্মৃতির দোলায়
নিবিড় শারদানন্দের ভাবনায়।
বসন্ত সেতো নবজীবনের চঞ্চলতা,
আর শরৎ অতীত সুখদুঃখময় জীবনের পূর্ণতা
শরতের অতলস্পর্শ প্রশান্তি হায়
বাল্যকাল না গেলে কেহ বুঝিতে নাহি পায়।
এখনে নিবিড় গভীরতা,
নির্মল নিরতিশয় আনন্দ;
সোনা রৌদ ছড়িয়ে দিয়েছো তুমি
করেছো আমারে জীবনানন্দ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।