আমাদের কথা খুঁজে নিন

   

চড়ুই........



সন্ধ্যা কাছাকাছি । উড়ছিলাম একা । দলের সবাই চলে গেছে অনেক সামনে । নিচে তাকাতেই দেখলাম অনেক গুলো লোক রাস্তায় বসে অসহায় ভাবে কাদছে । মনে হয় এরা বাসায় যেতে পারেনি ।

আজ আমারও বড্ড দেরি হয়ে গেল । দ্রুত উড়ে গেলাম কিন্তু দলের কাউকে দেখলাম না । আরে াও তাড়াহুরো করলাম । অন্ধকার ঘনিয়ে এসেছে আর পথ হারিয়ে ফেললাম । ঠোকর খেতে খেতে হঠৎ া আলোতে এসে পরলাম ।

কিন্তু কোথায় এলাম ?? এটা তো দুই পাওয়ালা দৈত্যর বাড়ি । আলো যেখান থেকে আসছে উড়ে বসলাম সেখানে । বড় চড়ুই রা বলেছে আলোতে কেন ভয় থাকে না । একটা দৈত্য আসল সেতো আমাকে হাতে পাবার জন্য কত ডাকাডাকি করল । আমি চুপচাপ বসে রইলাম ।

খুব ঘুম আসছিল । দৈত্যরা বাতি বন্ধ করে দিল । আমার তখন ভয় লাগছিল , মা ,বাবা আর ছোট ড্যাবড্যাবের কথা মনে হচ্ছিল । এভাবেই সকালটা হল । বাসাটা একটু ঘুরে দেখলাম ।

তারপর খোলা জানলা দিয়ে চললাম দলের খোজে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।