আমাদের কথা খুঁজে নিন

   

চড়ুই পাখি!

সুন্দর একটি ব্লগিং প্রত্যাশায়.. ছোট্ট পাখি চড়ুই পাখি ফুড়ুৎ ফাড়ুৎ করছেটা কি? তিরিং বিরিং তা ধিনাধিন নাড়ছে মাথা টিনটিনাটিন নাচতে যেন লাগছে ভাল গায় চটুলায় নাই যে ফাঁকি। যায় উড়ে যায় গাছের ডগায় অমনি নেমে ধান খুটে খায় গড়তে বাড়ি খড় কুটা ঘাস ঘরের টুয়ায় দিচ্ছে রাখি। আঙ্গিনাতে কখন ক্ষেতে খাবার খোঁজে পাক ঘরেতে এই বাড়িটার কোনখানে কি চেনার কিছু নাই যে বাকী। টিনের চালে বাঁশের ফালে মাটির ঘরের কোন আড়ালে শান্ত হয়ে নাই থাকে মন তাই যেন নাম চড়ুই পাখি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।