আমাদের কথা খুঁজে নিন

   

চড়ুই পাখি সমাচার

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ঘটনা বেশী পুরনো নয় । এই তো কিছু দিন আগেরই, বলতে গেলে এক সপ্তাহ হবে বড়জোড় । ঘটনাটা ঘটার সাথে সাথে মনের এক ধরনের বিশেষ প্রতিক্রিয়া হলেও সময়ের সাথে সাথে তার তেজ কমতে থাকে । আমার সামনেই একটি চড়ুই পাখির বাচ্চা তার বাসা থেকে পড়ে গেল আর তখনই ঐ পথ চলার পাশে একজন লোক হেটেঁ আসছিলেন, যদি উনি ভুল করতেন তাহলে তখনই ঐ বাচ্চাটি তার পায়ের নিকট পিষ্ট হত । যা হোক উনি খেয়াল করার কারণে থেমে গিয়ে কিছূ চিন্তা করে পাশের ঝোপে রেখে চলে গেলেন ।

আমিও তখন এগিয়ে আসছিলাম যা হোক উনার দায়িত্ব শেষ করে উনার জরুরী কাজে চলে গেলেন, কিন্তু আমি কিছুক্ষণ পরে ঝোপের কাছে গিয়ে খুজেঁ দেখতে গেলাম । চড়ুই পাখির বাচ্চাটি এতই ছোট যে, এই পাখি উড়তে পারবে না, তখন আমি কি করব , কিছুই বুঝতে পারছিনা । তখন চিন্তা করলাম '' পাখি সংরক্ষণ দপ্তর '' এ ফোন দিব । নাকি নিজেই তার বাসায় রাখব । কিন্তু ভাগ্যের পরিহাস তখনই নিমর্ম হয়ে গেল, যদি কারও সাহায্য চাই , তখনই প্রশ্ন হবে আমি কে, আমি কি করছি, আর কেনইবা সাহায্য চাচ্ছি, আর ঐখানেই বা আমি কি করছিলাম ,এসব কারণে আমি নিজেই বিপদে পড়ব ।

তখন চিন্তা করলাম নিজেই দেখি রাখতে পারি কিনা বাসার মধ্যে । তখন খেয়াল করলাম । জায়গাটা সরাকারী জায়গা এবং বাসাটা এ্যালুমিনিয়াম ছাউনি থেকে অনেক উপড়ে, সুতরাং আমার দ্্বারা সম্ভব নয় । আর এতে কারউ েচাখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কর্তৃপক্ষের কাছে তো আমি যেতেও পারব না , অনুমতি আনার জন্য ।

যা হোক আমি ঐখানেই রেখে চলে গেলাম । তবে প্রতিদিনই খেয়াল করছি । তখন মাথার মধ্যে অদ্ভুত চিন্তা ঘুড়পাক খাচ্ছে , মানুষের মত চড়ুই পাখি গুলি কি সবাই মিলে এই ছোট বাচ্চাটা কে তুলে নিয়ে যেতে পারবে , তার আপন ঠিকানায় , তাদের মস্তিষ্কে কি এধরনের কোন চিন্তা আসতে পারে না? আমার ধারনা ছিল, পাগলামীর মত , যা শুধু কল্পনা আর কাটুর্ন ছবিতেই হয় । এই আজকে তার মৃ তু্য চোখে পড়ল , শুধু তার পালক গুলি আছে, বাকি দেহ গলে মিশে গেছে । প্রথমে খুব কষ্ট লেগেছিল, কিন্তু ''সময়ের সাথে সাথে মানিয়ে গেছে '' ।

চিন্তা করলে দেখলাম এইটই প্রকৃতির নিয়ম । হরিণ যতই সুন্দর হোক না কেন বাঘ তার ক্ষুধা নিবারণ করার জন্য , তাকে দিয়ে ক্ষুধা নিবারণ করে । আর মানুষ তা যেনও প্রকৃতির নিয়ম রক্ষার জন্য । বন থেকে সব পশুকে আলাদা করে দেয়নি । বনের প্রকৃতি নিজ নিয়মে চলছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।