অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা
জায়গা মতো তেল দিলে সব চাকাই ঘুরে, তেলতো আদতে স্নেহ, ঝড়ে পড়ে পরম আহ্লাদে,
তার কণামাত্র শুষে নিয়ে আমরাও মসৃন হয়ে উঠি
আমাদের ছাপাখানা জুড়ে কবিতাবন্যা হলে আমরাও নাকে রুমাল চেপে কবিসভা যাই,
বস্তাপচা কবিতার শ্রাদ্ধ করি সাথে বাংলা মদ আর
চাটটাতে আরেকটু কাঁচা মরিচ ডলে দিলে বেশ হতো, তা হয় না, পাশে বসে -আপনার ঐ কবিতাটা বেশ হয়েছিলো, আরে ঐ যে ঈদের আগে আগে ছাপা হলো, জামট কবিতা ছিলো।
স্নেহ শুধু স্নেহ ঝড়ে, ঝড়ে পরে কণ্ঠ বেয়ে, তার কিঞ্চিৎ মাত্র যদি স্পশর্্ব করে মাননীয় সম্পাদক অনায়াসে ছাপিয়ে দিতে পারে
যতসব অখাদ্য দৈনিক সাহিত্য সম্ভারে
চাট সহযোগে কিঞ্চিৎ স্নেহ কণ্ঠে ঝড়াতে পারলে আর যদি জায়গা মতো কবিপ্রবরের নাম বসিয়ে দেওয়া যায় বিলক্ষণ ছাপা হবে
আমাদের উত্তরাধুনিক কিংবা উত্তর ধ্বনিক কবিতা দৈনিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।