লগ ইন করুন অথবা নিবন্ধন করুন
লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

সংকট নিরসনে দুই নেত্রীকেই অবস্থান থেকে সর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকেই স্ব-স্ব অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন। ১ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তরীকত ফেডারেশনের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল কলাবাগান কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় সংগঠনের মহাসচিব এম এ আউয়াল এ আহ্বান জানান। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এম এ আউয়াল বলেন, সংবিধানের আলোকে সমস্যা সমাধান করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশ ও জাতিকে চরম অনিশ্চয়তা ও সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি রাষ্ট্রের নির্বাহী আদেশের মাধ্যমে স্বাধীনতা ও মানবতাবিরোধী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.