আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রাইভেট পরীক্ষার নিবন্ধন অনলাইনে

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব...

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রাইভেট পরীক্ষার নিবন্ধন অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি (পাস) বিএ/বিএসএস/বিবিএস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার নিবন্ধন অনলাইনে করতে হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের আবেদন ফরম ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://goo.gl/yEJGRl থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদন ফরম নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রির শেষ তারিখ ১০ ডিসেম্বর। নিবন্ধন ফি ও তালিকাভুক্তি ফি’র ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১২ ডিসেম্বর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://goo.gl/yEJGRl থেকেও জানা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.