মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দলের আজকের বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে রাজধানীতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। বেলা তিনটায় মহানগর বিএনপির উদ্যোগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মারুফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজকের বিক্ষোভ কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রমনা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওয়ারী বিভাগের উপকমিশনার ইলিয়াস শরীফ বলেছেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশ সামনে রেখে আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় ব্যারাক থেকে পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ পুলিশ টহল দিচ্ছে। ’
মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, সম্প্রতি পোশাকশ্রমিকদের অসন্তোষের ঘটনায় এ অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজকেও তারা দায়িত্ব পালন করবে।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, আজকের বিক্ষোভ সামনে রেখে কিছুটা বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
পুলিশকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।