আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার

পুলিশ বলছে, যে কোনো ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করবে।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়া আগের রায়ের দিনগুলোর মতো এদিন হাইকোর্ট এলাকার সবগুলো প্রবেশপথে পুলিশের ব্যারিকেড চোখে পড়েনি।
পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, হরতাল থাকলে সাধারণত সচিবালয়, প্রেসক্লাব, বঙ্গবাজার মোড়, দোয়েল চত্বর এলাকায় ব্যারিকেড দেয়া হয়।
হরতাল না থাকায় বিশৃঙ্খলা এড়াতে কেবল দোয়েল চত্বর ও হাইকোর্টের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে।


সকালে ট্রাইব্যুনালের আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় প্রেসক্লাব মোড়, বঙ্গবাজার ও সচিবালয় সংলগ্ন সড়কগুলোতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে।
ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে পুলিশ। হাইকোর্টে যারা প্রবেশ করছেন বা করতে চাইছেন- তাদের জিজ্ঞাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
কাছেই অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিষ্ট্রার অরুনাভ চক্রবর্তী বলেন, প্রতিবারের মতো এবারো পুলিশকে সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.