আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড মিসবার

মাথার ওপর দুলতে থাকা খড়্গটা আর কেউ না হোক মিসবাহ-উল-হক ঠিকই দেখতে পাচ্ছিলেন। তাঁকে ছেঁটে ফেলার জন্য যেন প্রস্তুত অনেকেই। তরবারিতে শাণ দেওয়া চলছেই। আর এসব কাজে পাকিস্তানের ক্রিকেটের ‘সুনাম’ তো সর্বজনবিদিত।
আগের ২৭ ইনিংসে সেঞ্চুরির দেখা না পাওয়া মিসবাহ আজ দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন সেই চাপের মুখেই।

ঠিক সেঞ্চুরি করেই অবশ্য আউট হয়ে গেছেন। তবে সেঞ্চুরি দিয়েই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির কীর্তিটা এখন তাঁরই। মিসবাহ ভেঙে দিয়েছেন পাকিস্তান কিংবদন্তি জহির আব্বাসের রেকর্ড।
আবুধাবি টেস্টেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ সুবিধাজনক অবস্থানে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ৭ উইকেটে ৪২৮। লিড ১৭৯ রানের। ম্যাচের মাত্র তৃতীয় দিন চলছে।
৩ উইকেটে ২৬৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। আগের দিন ১৩১ রানে অপরাজিত খুররম মঞ্জুর অবশ্য আজ আর ১৫ রান যোগ করেই বিদায় নিয়েছেন।

তবে তাঁর বিদায়ে পাকিস্তানের যে খুব বেশি ক্ষতি হয়নি, সেটাই মিসবাহ বুঝিয়ে দিচ্ছিলেন আসাদ শফিককে সঙ্গে নিয়ে।
শফিকের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। ৫৪ রান করে শফিক বিদায় নেন। তবে অন্যপ্রান্তে মিসবাহ ছিলেন অবিচল। নিজের চতুর্থ সেঞ্চুরিটিও তুলে নেন মিসবাহ।

কিন্তু সেঞ্চুরি করার পরের ওভারেই আউট হয়ে যান ডেল স্টেইনের বলে।
পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন মিসবাহর। ৩৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করলেন তিনি। আগের রেকর্ডটি ছিল জহির আব্বাসের (৩৭ বছর ৮৫ দিন)। ১৯৯৩ সালে করা গ্রাহাম গুচের সেঞ্চুরির পর ৩৯ পেরিয়েও কেউ সেঞ্চুরির দেখা পেলেন।


সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা জ্যাক হবসের (৪৬ বছর ৮২ দিন)।

 

ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.