আমাদের কথা খুঁজে নিন

   

রণবীর যখন ভক্ত!

বলিউডের তারকা রণবীর কাপুরের ভক্তের সংখ্যা অগণন। কিন্তু রণবীরও যে কারো অন্ধভক্ত তা রবার্ট ডি নিরো ভারত সফরে এসে ভালোভাবেই বুঝতে পেরেছেন।
অস্কারজয়ী হলিউডের অভিনেতা রবার্ট ডি নিরোকে কাছে পেয়ে যেন আবেগে ভেসে গিয়েছিলেন ‘বরফি’ তারকা রণবীর কাপুর। তিনি ডি নিরোর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েই ক্ষান্ত হননি, অটোগ্রাফ নিয়ে, তাঁর পাশে বসে, তাঁর হাঁটুতে মাথা রেখে ছবি তুলে সে ছবিগুলো তত্ক্ষণাত্ পোস্টও করেছেন ফেসবুকে।
‘গডফাদার’ তারকা ডি নিরোর প্রতি এভাবে ভক্তি প্রকাশ করে বিরল নজিরই স্থাপন করলেন ‘চকোলেট বয়’ রণবীর।

রণবীরের কাছ থেকে এমন ভক্তি পাওয়ার সময় ডি নিরোর প্রতিক্রিয়া কেমন ছিল তা অবশ্য জানা যায়নি। ডি নিরোর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি পরে ফেসবুকে পোস্ট করেছেন রণবীর নিজেই। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।
থিংক ২০১৩ সামিটে যোগ দিতে মেয়েকে সঙ্গে নিয়ে ভারত সফরে যাওয়ার পর অনুপম খের, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জাসহ আরও বেশ কয়েকজন বলিউডের তারকা ডি নিরোর সঙ্গে সাক্ষাত্ করেন। পরে তাঁরা প্রত্যেকেই হলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন টুইটারে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।