আমাদের কথা খুঁজে নিন

   

ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে রাশিয়া

রাশিয়া তার মধ্যম পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পান্তসির-এস’র ক্ষমতা বাড়ানোর কাজ শুরু করেছে। এর মাধ্যমে শত্রু ড্রোনগুলো প্রতিহত করতে পারবে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইগোর ক্লিমভ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ড্রোনের বিরুদ্ধে এসব কার্যকর ও অনন্য ব্যবস্থা আরো বেশি নিখুঁত করে তোলার জন্য সেগুলোর আধুনিকায়নের কাজ শুরু হয়ে গেছে।

কর্নেল ইগোর ক্লিমভ বলেন, আগামী ২০১৫ সালের মধ্যে পান্তসির-এস আধুনিকায়নের কাজ শেষ হবে এবং এরপর থেকে রুশ সেনাবাহিনীতে এগুলো যুক্ত হতে শুরু করবে।

উল্লেখ্য,পান্তসির-এস প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে গান-মিসাইল সিস্টেম যাতে ফায়ার কন্ট্রোল রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর রয়েছে। এটি কম উচ্চতায় উড়ে যাওয়া বিমান ও ড্রোনের বিরুদ্ধে নিখুঁতভাবে কাজ করতে পারে। বর্তমানে রাশিয়ার বিমান বাহিনীর কাছে প্রায় ৫০টি পান্‌তসির-এস প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।