আমাদের কথা খুঁজে নিন

   

বিউটি পার্লার থেকে পাঁচ নারী কর্মী উদ্ধার

জামালপুর শহরের একটি বিউটি পার্লার থেকে মঙ্গলবার রাতে পাঁচ নারীকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। ওই পার্লারের মালিক বেতন ছাড়াই তাদের আটকে রেখে কাজ করাচ্ছিলেন এমন অভিযোগে অভিযান চালানো হয়। জামালপুর সদর থানার ওসি জানান, শহরের ফেমাস বিউটি পার্লারের কর্মী লিমার মা থানায় অভিযোগ করেন, তার মেয়েকে দুই বছর ধরে জোরপূর্বক আটকে রেখে বিনা বেতনে কাজ করাচ্ছেন পার্লারের মালিক। মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিতে এলেও মালিক তাকে দিচ্ছেন না। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার গভীর রাতে লিমাসহ ওই পার্লারের আরও চার কর্মীকে উদ্ধার করে পুলিশ। তাদেরও আটকে রেখে বেতন ছাড়া পার্লারে কাজ করানো হচ্ছিল। গতকাল পার্লারের মালিক ফাতেমা খাতুন থানায় এসে বেতন পরিশোধ করার পর উদ্ধার কর্মীদের নিজ নিজ পরিবারে হস্তান্তর করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.