আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন যাতনা!

কেমনে চলব পথ' তোমার বিহনে, তোমার উপস্থিতি যখন' সয়নে জাগরণে। চিত্ত মোর অস্থির, বুকে বিদ্ধ এ কোন তির। পালাতে চাই জীবন থেকে, অদৃশ্য সব শৃঙ্খল রেখে। পারছি না, হয়তো পারবো না! উদয়ের পথ যে মোর অচেনা। বহিমিয়াম তাই অচেনার খোঁজে, স্বস্থিতে আসে না দু চোখ বুঁজে। বন্ধু ওগো বন্ধু এ কোন যাতনা দিলে? এপাশ ওপাশ কিছুতেই আর মুক্তি না মেলে। থাক এক কাজ করো, আর কিছু না করে সাকির পথ ধর। গরল সুধা পান করিয়ে, কবরে আমায় দাও সুইয়ে। তোমার পরশ বুকে নিয়ে, সুখের ঘুম যাব ঘুমিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।