আমাদের কথা খুঁজে নিন

   

যাতনা

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে

তোমার জন্য, শুধু তোমার জন্যই সেদিন দেখা হলো না জীবনের উল্টো পীঠ! তা না হলে কবেই আমি জন্মভিটার লাগোয়া পুকুরে, দীর্ঘ সাঁতার সেরে পাড়ে উঠে জাতিস্মর যাতনার জল- ঝাড়া রাজহংসী হতাম! সুখী, খুব সুখী ডানার পালক থেকে ঠিকরে পড়তো অন্য কোনো রাজহংসের আদুরে ভালোবাসা- মাখো মাখো মুগ্ধতা, আর হৃদয়ে ঠিক মানবী সুলভ অনন্ত বিরহ নিয়ে তোমাকে ভেবে ভেবে সেদিন দ্বিচারিণী আমিও কি তবে... আচ্ছা বলোতো রাজহংসীরাও কি কখনো কখনো অনিদ্রায় ভোগে মানুষের মতো সিডাক্টিভ রাতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।