অনেক সময় সিডি বা ডিভিডি পুরোনো হয়ে গেলে বা বেশী বেশী চালালে সিডি বা ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায় । তখন আর সেগুলো কপি হয় না । আপনার অনেক দরকারি তথ্য সিডি বা ডিভিডিতে জমা ( কপি ) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি আর ওপেন না হয়, অর্থাত সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে অনেক সমস্যায় পড়তে হয় । আপনি চাইলে ছোট একটি সফটওয়্যারের সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন । এর জন্য প্রথমে http://www.recoverytoolbox.com/cd.html ঠিকানা থেকে মাত্র ৬৫৫ কিলোবাইটের রিকভারি টুলবক্স সফটওয়্যারটি বিনামূল্যে নামিয়ে ( ডাউনলোড ) ইনস্টল করে ওপেন করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডি ড্রাইভটি দেখা যাচ্ছে । এখন পরপর দুবার Next- এ ক্লিক করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডির ফাইলগুলো দেখা যাচ্ছে । এখন সব ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে সব বক্সে টিক চিহ্ন দিয়ে Save- এ ক্লিক করুন । অথবা নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে নির্দিষ্ট বক্সে টিক চিহ্ন দিয়ে Save- এ ক্লিক করুন । ফাইলগুলো কপি হওয়ার পর সি ড্রাইভে গিয়ে দেখবেন CDRestored ফোল্ডারের ভেতর ফাইলগুলো সেভ হয়েছে এবং সেগুলো ঠিকমতোই আছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।