আমাদের কথা খুঁজে নিন

   

আমি একজন স্বার্থপর মানুষ

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি (যেখান থেকে শেষ ওখান থেকেই শুরু । ) পেপার কিনতে মোড়ের দোকানে যেতে যেতে দেখলাম পেপারের নামটাও মনে নাই । কিছুক্ষন ভ্রু টু কুচকে নামটা মনে করার চেষ্টা করলাম,তবে লাভ হল না । শিট !এত গাধা কেন আমি?কয়েকটা পেপারের নাম দেখলেই তো হল । হয়ত যা খুঁজছিলাম তা খুব দ্রুতই পেয়ে যাব ।

টং দোকানের মত একটা দোকান । তাতে পেপার আর বিভিন্ন ম্যাগাজিন খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা আছে । কিছু মেডিক্যাল গাইডও আছে। কি গাইড তা আর বললাম না। অনেক সময় দেখা যায় ফুটপাতে পেপারের কিছু দোকান থাকে।

এটা সেরকম কিছু না। ঐ ফুটপাতের দোকানগুলোতে খালি পেপারই পাওয়া যায় । এখানে পেপার ছাড়াও অনেক কিছু পাওয়া যায় । মাসে দুই একবার যাওয়া হয় । পেপার বিক্রেতা তাই আমার দিকে তাকিয়ে একটা তেলানো হাসি দিয়ে বলল, -কেমন আছেন ভাই? -আগের মত ।

সে আবারও একটা হাসি দিয়ে বলল -কি পেপার লাগবে ভাইজান ? -দাঁড়াও দেখছি । কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর পেয়ে গেলাম । কি জন্য পেপারটা দরকার ছিল তাও হাতে পাবার সাথে সাথে বুঝতে পারলাম । কিন্তু এখনই পড়ব না । বাসায় গিয়ে দেখতে হবে ।

দাম টা মিটিয়ে বাসায় যেতে যেতে দেখি ফুটপাতে একটা কুকুর চুপচাপ করে শুয়ে আছে । কয়েকটা বাচ্চা ছেলে শুধু শুধু কুকুরটাকে বিরক্ত করার চেস্টা করছে,কিন্তু কুকুরটা কোন পাত্তাই দিচ্ছে না । মনে মনে গজ গজ করতে লাগলাম তোদের কোন দরকার আছে এই অবলা প্রাণী টাকে ডিস্টার্ব করার ?বদের বাচ্চাগুলা ! আগেই বলেছি বাচ্চা কাচ্চাদের প্রতি আমার কোন ইন্টারেস্ট নাই,সেহেতু আমি তাদেরকে কিছুই বললাম না । বাসায় চলে আসলাম । বাসায় এসেই মেজাজটা খিচড়ে গেল,কারেন্ট চলে গেছে ।

লোডশেডিং আমার অসহ্য লাগে । তার উপর এখন বেশ ভালই গরম পড়তে শুরু করেছে । তালপাকা না হলেও এই গরমটাকে চান্দি পাকা গরম বলা যায় । চান্দিতে মনে হয় যেন আগুন ধরে যায় । যখন বেশ ভাল ভাবে গরম পড়া শুরু করবে তখন কি অবস্থা হবে তা চিন্তা করার চেস্টা করলাম ।

ধুত ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কি কাজ? আমাকে বর্তমানেই বেঁচে থাকতে হবে । এবং আছিও তাই । আমার কাছে , What happened before,is not happening now...what will happen tomorrow,is not happening now...All I care about what is happening now...আসলে অতীত তো অতীতই । আর কেউ কখনো ভবিষ্যতের দেখা পায় না । কারণ আপাত দৃষ্টিতে যেইটা ভবিষ্যৎ,সেই সময় কালে গেলে সেইটা হবে বর্তমান ।

কাজেই ভবিষ্যৎ বলতে আসলে কিছু নাই , অতীত বলতেও কিছু নাই । যা আছে তা বর্তমান । স্বার্থপর কোন মানুষ কখনই অতীত বা ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামায় না । (চলবে) যারা আগের পার্ট পড়তে চান তাদের জন্য লিঙ্ক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.