সকালে উঠিয়া আমি মনে মনে বলি; সারাদিন আমি যেন বই নিয়ে চলি। প্রফের পড়া শুরু করিব যে আজ; বই-খাতা ছাড়া আর করিব না কাজ। সকাল গড়িয়ে যেই দুপুর আসে, এলেবেলে চিন্তা মাথায় যে ভাসে। দুপুরের পরে আসে বিকেল বেলা, ছোটদের মত আমি করি খেলাধূলা। সাঝেঁর বেলা ভাবি পড়িব এবার, টিভি দেখে সন্ধ্যাটা করি আমি পার। রাত হলে খেয়ে দেয়ে তুলে রেখে বই, বিছানায় শুয়ে বলি,”কাল হতে পড়িব নিশ্চয়ই”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।