আমাদের কথা খুঁজে নিন

   

এলেবেলে ২

প্রশ্ন গুলো সহজ আর উত্তর ও তো জানা.....
একটা গাঢ় বেগুনী রং কবিতা.. আলো রং স্বপ্ন.. জল রং আকাশ.. বাতাসের নৌকো.. দুটো বেলী ফুল...সবুজের দোলনা...আর... আর...?? আর ভেসে চলা..বয়ে চলা..টুপটাপ ডুব জলে মাথা তুলে হেসে বলা... কেমন হবে বলোতো ? ঝুমঝুম গান...বৃষ্টির..পিচঢালা পথ ধরে.. পায়ে পায়ে ঠোকাঠুকি... লাল রং ছাতা...দুটো মাথা..কাছাকাছি..মমতায়..ঢেকে চলা...ভিজে চলা.. ঘুম ঘুম গেয়ে চলা স্বপ্নের পথ ধরে... এই ছবিটা বেশ লাগে জানো...!! ঘন হয়ে সন্ধা..জালবোনা মায়া আলো আকাশের টিপ হয়ে... ছুঁয়ে নিয়ে মিঠে ঘ্রান...ভরে সব শূন্যতা..চিনে নেয়া সহজেই... বেশতো!! খুব বুঝি স্বপ্ন দেখো?? স্বপ্ন? স্বপ্ন কোথায়!! ঐটুকু দাবী ছিলো মমতার..ঐটুকু ঋন ছিলো আদরের.. ঐটুকু সাধ ছিলো অধিকার...রাখবার..দিয়ে দেখো একবার..একবার.. দেখো তবে কেমন করে বদলে দিতে পারি সব... সব...চোখের তারা..হাসির ছটা..পড়ন্ত বিকেল..নতুন সকাল... দেখো সবটুকু নীল শুষে নিয়ে আমি কেমন মোহময় হাসতে জানি... দেখো কেমন করে সবগুলো সাদাকালো ছবি প্রজাপতির পাখনার মতো রং ঝিলমিল হাসে.. দেখতে সে পৃথিবী সেখানে ভালবাসার রং কি ভীষন গাঢ় ...গহীন...আর কি অসহ্য তীব্র.... একবার...একবার....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।