আমাদের কথা খুঁজে নিন

   

এলেবেলে ৩

প্রশ্ন গুলো সহজ আর উত্তর ও তো জানা.....

মনে মনে রোজ একবার বলি ...তোমাকেই..ভালো আছি। সৃষ্টিকর্তার কাছে যা কিছু অন্যায়, যা কিছু লোভ, যা কিছু পাপ..তার যদি ক্ষমা পাই.. তবে একদিন ঠিক দেখা হয়ে যাবে...কোনো এক নির্জন গলিতে...সেই আগের মতো..কতো কতো সন্ধ্যা কেটেছে যেখানে..তোমার চোখের দিকে তাকিয়ে একটুও কেঁপে উঠবোনা...একটুও জ্বলে যাবেনা বুকের মাঝটাতে..তোমার হাতে অন্য কারো হাত দেখে..একবারো চোখ মুছবোনা পিছু ফিরে..একবারো মরে যেতে ইচ্ছে করবেনা..দেখে নিও তুমি..এই সব কষ্টেরা দশগুন সুখ হয়ে ফিরবে আমার কাছে..আমি ভালো আছি..থাকবোই...আজ নাহয় কাল..কারো ভালোবাসায়... তোমার বুকের ভেতরটাও জ্বলে যাবে একদিন এমনি করে কষ্টে... দেখে নিও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।