আমাদের কথা খুঁজে নিন

   

এলেবেলে কথা

আলো অন্ধকারে যাই...

দেখতে দেখতে চলে এলো কোরবানীর ঈদ। বাড়ী যাব। তর সইছে না আর। টিকেট কনফার্ম। অফিসের কাজে মন বসে না।

মায়ের হাতের রান্না, ছেলেবেলার দোস্তদের সাথে জমিয়ে আড্ডা, কালিচান বাবুর পেয়াজু-সাথে কেরামতের দোকানের চা, পুকুরপাড়, মোটরবাইকে দিনমান টো টো ....পিছুটান কি কম !! বাড়ী গেলে পরিচিতজনেরা একটা কমন প্রশ্ন করে...'কবে এসেছো..ছুটি কতদিন..যাচ্ছ কবে'...যেন অতিথি ! রাগ করে আর কি করবো...অতিথিই তো..বছরে কতদিনই আর থাকা হয় বাড়ীতে !! কি অদ্ভুতভাবেই না পাল্টে গেলো জীবনটা। সকালে ঘুম থেকে উঠে পড়িমড়ি করে রেডী হই অফিস যাব বলে...অফিস কিংবা খুপরী'র মধ্যে ঢুকে সেই যে পিসি'র সামনে বসি...সন্ধ্যা হয়ে যায়। এই একঘেয়ে রুটিনে বড়ই বিরক্ত লাগে ইদানীং। লেখাপড়া করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে। একটাই তো স্বপ্ন দেখেছি আর সবার মতোই।

সুখী, স্বাচ্ছন্দের একটা জীবন। যে পথে হাঁটছি...সে পথে দিন দিন ব্যস্ততা বাড়ছে। কর্পোরেট হয়ে যাচ্ছি। হয়তো টাকা হবে। কিন্তু সুখ ??!! কাকে বলে সুখ ? পাব কি কখনও তার দেখা ?? পাঠক, ক্ষমা করবেন প্লিজ।

এলোমেলো করে অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।