আমাদের কথা খুঁজে নিন

   

এলেবেলে



কোথাও কোন সুসংবাদ নেই, শুধু দুঃসংবাদের ছড়াছড়ি। দেশের কোন ভালো খবর নেই, নিজের জীবনেও ভালো খবর নেই। এভাবে চলতে থাকলেতো টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। ভেবেছিলাম নতুন সরকার ক্ষমতায় এসেছে, এখন সবকিছুর মোর ঘুরতে থাকবে, কিন্তু সরকার এখনো ঠিকমত ঘুচিয়ে উঠতে পারছেনা। তবে সরকার ও দেশের সবসময় শুভকামনা এবং সাফল্য কামনা করি।

কিন্তু আমার নিজের জীবনের কি হবে। এত টেনশন নিয়ে বেচে থাকতে আর ভালো লাগেনা। তাইতো টেনশন রিলিফ করার জন্য মাঝে মাঝে বাসা ছেড়ে সাইবার ক্যাফেতে বসে নেট ব্রাউজ করি। বাসায় নেটে বসলে গিন্নির হাজারটা ঝামটা শুনতে হয়। ভাইরা কিছু মনে কইরেননা আমার এই এলেবেলে লেখায়।

নিজেকে একটু হালকা করার জন্য আপনাদের বিরক্ত করছি। এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।