আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধের মৃত্যু কিংবা নির্বোধ হত্যাকাণ্ড

আমি উঠে এসেছি সৎকারবিহীন

এইতো সেদিন... সর্বশেষ খুনটি করবার আগে খানিক অপ্রত্যাশিত এক আপদে পড়ে গিয়েছিলাম। নির্জন নিভৃত জায়গাটায় টেনেহিঁচড়ে নিয়ে পেছনে দু-হাত বাঁধা সেই নীল-শাদা চেকশার্টকে বাকিদের মতোই দুটো মিনিট সময় দিলে করুণ দৃষ্টিতে চেয়ে প্রশ্নটা করেছিল, "এটাই কি শেষ?" বিষম খেয়েছিলাম সিগারেটের ধোঁয়া গিলে সেই প্রশ্নে আকস্মিকতায়। সামলে উঠতে সময় লাগে নি, তবে নিচু হয়ে তার চোখ বরাবর চেয়ে বলতে হয়েছিল, "কতটুকু বিশ্বাস কর?" কোন ছোট্ট শিশু আকাশে ঘুড়ি উড়তে দেখেছে কেবলই যেন- এমন 'দপ!' করে জ্বলে ওঠা চোখে চেয়েছিল আমার দিকে, "অনেকখানি..." দীর্ঘশ্বাসটা ফেলে ওর কপাল বরাবর নলটা তাক করে ট্রিগার টানার আগমুহুর্তে বলেছিলাম, "নাহ্‌, এটাই শুরু।" অথচ, মৃতদেহটির ঠোঁটে লেগে থাকা সেই এক চিলতে হাসিটা আমার পেশাদারিত্বে বাগড়া দিয়ে গেছে টানা দুই রাত্রি এবং একটা ঘোলাটে বিকেল। -riz

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.