আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধের মতো গলে যাই সবে

এখন কেউ আর আঁধারে পথ হারায় না
গলে না কারো মন গায়ের গরমে।

হালকা শিশিরে ভেজাতে মন,
বাতাস পেয়ে যায় আমাদের-
আমরা গুনতে থাকি আকাশের তারা।

যখন নিয়ন আলোয় জেগে উঠে শহর
মেঠোপথ থেকে দূর আঁধার গগনে
পথের বাঁকে-
পথের ভিন্নতায় নির্বোধের মতো গলে যাই সবে,

তখনও উগ্র হাওয়ায় জোনাকগুলো দুলতে থাকে এদিক সেদিক
আমরা খুঁজতে থাকি আমাদের হাড়ের শরীর।

(রচনাকালঃ ৩০.০১.২০১৪ ইং)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.