আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যয়



আমার প্রথম পোস্ট একটি স্বরচিত কবিতা। প্রত্যয় আমিও দেখতে চাই- এ মরণ খেলার শেষ কতদূর, কন্টক বিস্তৃত পথেও হাটবো আমি দেখে নেব এ পথ কতটা বন্ধুর। আমিও দেখতে চাই- দুঃস্বপ্ন আমায় কতটা বানায় ভীরু, নীল জোছনার স্বপ্ন দেখেই যাবো আমি স্বপ্ন খেলাঘর এ হোক যতো তোলপাড়-ভাঙ্গচুর। আমিও দেখতে চাই- পোড় খাওয়া জীবনের এ দেয়াল কতোটা পুরু, ভেঙ্গে পড়ুক জীয়ন-স্তম্ভ এক গভীর মৃত্যুকূপে তবুও বাধবো আমি প্রেমের গান সুমধুর। আমিও দেখতে চাই- নিকষ আঁধারের গহীনতা কতদূর, যতো অমাবস্যাই গ্রাস করুক পৃথিবীকে রূপালী আলোয় একদিন বাজবেই মুক্তির চেনা সুর। আমিও দেখতে চাই- এ পৃথিবী কতো পাষান কতো নিষ্ঠুর। খুঁজে নেবো,জয় আমি করবোই- উচ্ছল বহতা নদী, সুশীতল তরু আর, এক শেষ বিকেলের সোনালী রোদ্দুর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।