যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না।
খেয়াল ও ধারণার জগতে বাস করার পরিবর্তে, বরং ভালো হয়, দায়ীত্ব ও করণীয় গুলো নির্ধারণ করে স্বহস্তে লিখে সামনে ঝুলিয়ে রাখা এবং প্রতিনিয়ত তা পড়া এবং নিজের হিসেব কষা।
ভুলকে এড়িয়ে চলব, হয়ে গেলে তা থেকে উপকৃত হব।
নিজের ও কাজের ব্যাপারে নিয়মানুবর্তিতা রক্ষা করব।
সহাস্য বদন, রসিকতা ও প্রফুল্ল চিত্ত বিদ্যমান রাখব।
দায়িত্ব ও কর্তব্যের জন্য সবটুকু সামর্থ উজাড় করে দেব।
অভিজ্ঞতার ভাণ্ডার বর্ধিত করব।
অগ্রাধিকার বিত্তিতে গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পাদন করব।
অর্পিত দায়িত্বে অবহেলা করব না। সাধ্যাতীত কিছু গ্রহণ করব না।
প্রতিকুল পরিবেশের অভিযোগ করব না।
অর্থবহ কাজ ও নিজের প্রভাব বলয়ে মগ্ন থাকব।
আমার শ্লোগান : চেষ্টা করব। বার বার দেখব। পরিশ্রম করব।
শিখব। অসম্ভব নয়। বাধা কোথায়?
আমি জানি : যা আমাকে আঘাত করেছে, তা কখনো লক্ষ্যচু্যত হত না। যা আমার ভাগ্যে জুটেনি, তা কখনো হস্তগত হত না।
আমার বিশ্বাস : যা ঘটেছে, তা আমার ও কর্মের ফল।
তাই কপটতা মুক্ত নিজের নফসের দিকেই তাকাব। আমি ভুল শোধরাতে সক্ষম। আমি এর সংশোধন কল্পে আত্মপ্রত্যয়ী।
মানুষের অনিষ্ট হতে কেউ নিরাপদ নয়। সুতরাং তাদের পিছু নিয়ে, তাদের কথার অনুসন্ধানে সময় অপচয় করব না।
তাদের সমালোচনায় কিছু যায় আসে না। তবে, গঠনমুলক সমালোচনা হতে উপকৃত হব।
সর্বাগ্রে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করব।
সর্বদা এখলাসের কথা স্বরণ রাখব।
অন্তরের পরিশুদ্ধতা ও সংশোধনে যত্নশীল থাকব।
শারীরিক ক্ষমতা বর্ধিত করব।
সম্পূর্ণ কুরআন হেফজ করব।
কুরআন-হাদিসের জ্ঞান বর্ধিত করব।
অনুভূতি ক্ষমতা বৃদ্ধি করব।
আজানের কিছুক্ষণ পুর্বেই মসজিদে যাব।
প্রতিদিন সদকা করব।
পরিবারের জন্য ব্যয়ীত সম্পদে সওয়াবের আশা রাখব।
আমার প্রতিটি আমলের হিসাব নেব।
আমার সফলতা সর্বপ্রথম আমার বাড়িতে প্রমাণ করব।
ধমর্ীয় ব্যাপারে দরকষাকষি করব না।
অন্যদের সাথে পরামর্শ করব।
অনুপস্থিতদের পক্ষে প্রতিবাদ করব।
সিদ্ধান্ত নেয়ার আগে, উভয় পক্ষের বক্তব্য শুনব।
বক্তার সম্মান করব এবং তার অনুভূতির অংশদারী হব।
নিজের জন্য প্রতিশোধ নেব না।
নিজের জন্য রাগান্বিত হব না।
কারো উপর আমার কোনো অধিকার বিবেচনায় নেব না।
সর্বদা ইতিবাচক দৃষ্টি ভঙ্গি রাখব।
আগামী কালের পরিকল্পনা আজকেই গ্রহণ করব।
যতটুকু বলব, তার অধিক শুনব।
অন্যদের সফলতা কামনা করব।
আল্লাহ সহায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।