আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনাপাড় স্কুলের ১ বৎসরের বাজেট উপস্থাপন এবং আপনাদের নিকট আবেদন।

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

আজ থেকে আমার সুনির্দিষ্ট কর্মসূচি শুরুঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে একটি ভবিষ্যত কর্মসূচি এবং বাজেট উপস্থাপনের নির্ধারিত দিন ছিল আজ ১১ জুন ২০১০, শুক্রবার। একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হয়েছে। মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষার্থী সংখ্যা ১৪০ জন।

একজন শিক্ষার্থীর ১ মাসের শিক্ষা ব্যয় যদি ন্যূনতম ১০০০/- টাকা ধরা হয় তাহলে ১২ মাস বা ১ বৎসরের শিক্ষা ব্যয় দাঁড়ায় ১২,০০০/- টাকা। সেই সাথে অন্যান্য খরচ আরও ২,০০০/- টাকা যোগ করলে সর্বমোট শিক্ষা ব্যয় দাঁড়ায় ১৪,০০০/- টাকা। ============================================= সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনাঃ ১ জন শিক্ষার্থীর ১ বৎসরের শিক্ষা ব্যয় = ১৪,০০০/- টাকা হিসেবে- ১৪০ জন শিক্ষার্থীর ১ বৎসরের শিক্ষা ব্যয় = ১৯,৬০,০০০/- টাকা। ৭ জন শিক্ষক-কর্মচারীর ১ বৎসরের বেতন = ১,৪০,০০০/- টাকা। সর্বমোট -------------------------------------= ২১,০০,০০০/- টাকা।

(একুশ লক্ষ টাকা মাত্র) ============================================= বাজেট ব্যবস্থাপনাঃ উক্ত অর্থ দ্বারা স্কুলের অবকাঠামোগত উন্নয়ন হবে। শিক্ষার্থীদের মাথাপিছু সংস্থাপনকৃত অর্থ দ্বারা আমরা প্রতিটি শিশুর শিক্ষা/স্বাস্থ্য/বীমা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন উন্নয়ন এবং উৎপাদনমূলক কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান করা হবে। স্কুলের সাথে সংশ্লিষ্ট অভিভাবকদের উদ্যোক্তা হিসেবে উন্নয়ন ঘটিয়ে বিভিন্ন মাইক্রো বিজনেস ডেভেলপ করা হবে। স্কুল সময়ের বাইরে শিক্ষার্থীরা উক্ত মাইক্রো বিজনেসে কাজ করবে এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হবে।

============================================= আগামী ১৪ জুলাই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের ২ বৎসর পূর্তি হতে যাচ্ছে। এই দীর্ঘ দুই বৎসরের অভিজ্ঞতার আলোকে আমি এই প্রস্তাবনা তৈরি করেছি এবং এটি নিশ্চিত যে শিক্ষার্থী এবং অভিভাবকদের কর্মসংস্থানে সম্পৃক্ত করে স্কুলের নিজস্ব আয় বের করা সম্ভব যা ইতিমধ্যে মাশরুম প্রকল্প বাস্তবায়ন করে প্রমাণিত হয়েছে। ============================================= বিনিয়োগ ফেরত অঙ্গীকারঃ প্রকল্প প্রস্তাবনা মোতাবেক আমরা কোন দান বা সাহায্য গ্রহণ করব না। কারণ দান বা সাহায্য জাতি হিসেবে আমাদের পঙ্গু করে রেখেছে। যদি কেউ এক বা একাধিক শিশুর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে শিক্ষার্থী পিছু ১৪,০০০/- টাকা প্রদানে সম্মত থাকেন উক্ত অর্থ ১০০০ দিন বা ২ বৎসর ৯ মাস শেষে বিনিয়োগকারীকে ফেরত প্রদান করা হবে।

যে দিন ব্যাংকে এই অর্থ পরিশোধ করা হবে সেদিন থেকে উক্ত সময় গণনা শুরু হবে এবং নির্ধারিত সময়ে আমরা এই অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিচ্ছি। ============================================= শেয়ারহোল্ডারের মর্যাদাঃ গবেষণা প্রতিষ্ঠান ইএফএলবিডি'র শেয়ার হোল্ডার হিসেবে আপনাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শেয়ারহোল্ডাররা একজন সাধারণ শেয়ারহোল্ডারের মর্যাদা সম্পন্ন হবেন। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে বিভিন্ন সিদ্ধান্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের বিভিন্ন সেবা ভোগ করার অধিকার সংরক্ষণ করবেন।

============================================= শেয়ারহোল্ডার সংগ্রহ শুরুঃ আমরা আজ থেকে শেয়ার হোল্ডার সংগ্রহ শুরু করেছি। প্রথম শেয়ার হোল্ডার হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সাঈদ আহমেদ (ব্লগার হরবোলা) প্রথম দিন সর্বমোট ৩ জন শেয়ারহোল্ডার আমাদের এই কর্মসূচির সাথে পেয়েছি। এটিকে একটি শুভ সূচনা বলা যেতে পারে। আমাদের শেয়ার হোল্ডারগণ- ১. জনাব সাঈদ আহমেদ, ব্লগার, প্রথম আলো ব্লগ-১৪,০০০/- ২. জনাব মোঃ শওকত, ব্যবসায়ী-১৪,০০০/- ৩. জনাব মোঃ রফিকুল ইসলাম, ব্যবসায়ী-১৪,০০০/- ============================================ শেয়ারহোল্ডার সংগ্রহ অভিযানঃ আগামীকাল থেকে আমি ব্যক্তিগত ভাবে/ প্রকল্পের লোকবলের সহায়তায় শেয়ারহোল্ডার সংগ্রহে অভিযান চালাবো। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান/ব্যাংক/বীমা প্রতিষ্ঠান/বিভিন্ন সংস্থা প্রধানের নিকট লিফলেট/চিঠি/স্কুলের কার্যক্রম সম্বলিত সিডি ইত্যাদি প্রেরণ করবো।

চলতি জুন ৩০ তারিখ পর্যন্ত শেয়ারহোল্ডার অভিযান চলবে। ============================================= ব্লগার বন্ধুদের নিকট আকূল আবেদনঃ আমাদের দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্লগার বন্ধুদের নিকট আকূল আবেদন আপনারা কমপক্ষে ১ জন শিশুর ১ বৎসরের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে আমার এই উদ্যোগটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের সহায়তা পেলে এই ক্ষুদ্র উদ্যোগটিই একসময় বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে বিরাট এক পরিবর্তন বয়ে আনতে পারে। আপনাদের সহায়তা পেলে শুধু এই শিশুদের নয়- সারা বাংলাদেশের দরিদ্র, বঞ্চিত এবং অবহেলিত শিশুদের শিক্ষার ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করতে পারবো। যার সাফল্যের অংশীদার হবেন আপনারাই।

============================================= আপডেট এবং তথ্য অবহিকরণঃ এতদিন মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের একটি আলাদা ওয়েবসাইট ছিল। এটি এখন আর কার্যকর থাকবে না। আমি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে http://www.eflbd.com এই সাইটের মাধ্যমে সমস্ত কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। তাই এখন থেকে উল্লেখিত সাইটটি মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের আপডেটসহ ২/১ দিনের মধ্যেই কার্যকর হবে। বর্তমানে এটি অনটেস্ট হিসেবে প্রক্রিয়াধীন আছে এবং প্রতিনিয়ত উন্নয়ন চলছে।

সাইটটিকে আরও আপগ্রেড করার বিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি। ============================================ আপনারা কিভাবে সম্পৃক্ত হবেনঃ আপনারা যদি আমার এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কমপক্ষে ১ জন শিশুর ১ বৎসরের শিক্ষার দায়িত্ব নিয়ে অভিভাবক হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে উল্লেখিত পরিমাণ অর্থ (অর্থাৎ ১ জন শিক্ষার্থীর জন্য ১৪,০০০/- টাকা হিসেবে যতজনের অভিভাবক হতে চান তত জনের হিসেবে) নিম্নোক্ত ব্যাংকে জমা প্রদান করবেন। ব্যাংকে অর্থ জমা হওয়ার পর আপনার তথ্য ওয়েবসাইটে আপডেট হবে এবং আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট নিউজ পাবেন। যে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আপনি দায়িত্ব গ্রহণ করবেন সেই শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আপনার নাম এবং ছবি থাকবে। ওয়েবসাইটে ডেমো দেখুন।

ব্যাংক হিসাব নাম্বারঃ ইএফএলবিডি লিঃ চলতি হিসাব নং-০০৮৭-১১১-০০০০২৪২৯ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ ============================================= আপনার নিকট প্রেরিত ডকুমেন্টসঃ ১. আপনার প্রদত্ত অর্থ প্রাপ্তির স্বীকৃতি স্বরূপ শেয়ার সার্টিফিকেট এবং ১০০০ দিন শেষে আপনার শেয়ারের অর্থ ফেরতের অঙ্গীকার পত্র। ২. আমাদের বিস্তারিত কর্মকাণ্ড নিয়ে প্রতিমাসের ১৪ তারিখ 'ফ্রি ইনফরমেশন পেপার' আপনার ডাক যোগাযোগ অনুযায়ী প্রেরণ; ৩. স্কুল এবং কর্মসংস্থানমূলক শিক্ষা বিষয়ে প্রতিবেদনের কমপ্যাক্ট ডিস্ক; ============================================= আমাদের কাছে আপনার তথ্যঃ ১. আপনার নাম, ঠিকানা এবং সংক্ষিপ্ত প্রোফাইল এবং ১ কপি ছবি। ওয়েবসাইটের মাধ্যমেও শেয়ারহোল্ডার হওয়ার সুবিধা সংযুক্ত থাকবে। ============================================ আপনাদের কাছে বিনীত অনুরোধঃ একজন অভিভাবক হিসেবে কমপক্ষে ১ জন শিক্ষার্থীর ১ বৎসরের শিক্ষার দায়িত্ব নিন। এ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে/দলগতভাবে আপনাদের দ্বারে দ্বারে যাব।

আজ যে কর্মসূচির সূচনা হয়েছে তা এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি। আজ মেঘনাপাড় স্কুলের ৩ জন শিক্ষার্থীর অভিভাবক পেয়েছি। অচিরেই আমরা ১৪০ জন শিশুর অভিভাবক পেয়ে যাবো যদি আপনারা আমাকে একটু সহায়তা করেন। এ ব্যাপারে আমি ব্লগেই আপডেট দেবো। সাথে ওয়েবসাইটেও আপডেট থাকবে।

============================================ কেন এরকম সিদ্ধান্তঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে অনেক ব্লগার বন্ধু নানানভাবে সহায়তা করেছেন। কিন্তু বিচ্ছিন্ন সহায়তা স্কুলের সার্বিক উন্নয়নে তেমন ফলপ্রসূ হয়নি। তাই আমি এধরনের বিচ্ছিন্ন সহায়তা নেওয়া বন্ধ করে দিয়েছি। একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় স্কুলের সার্বিক উন্নয়নের জন্য আমার এই প্রস্তাবনা। সাহায্য বা দান নয় বরং শেয়ারহোল্ডার হয়ে স্কুলের মালিকানায় থেকে স্কুলের উন্নয়নে অংশগ্রহণ করা অধিকতর গৌরবজনক।

এই সিদ্ধান্ত থেকেই আপনাদের কাছে আমার এই আবেদন। ============================================ আরও একটি বিশেষ অনুরোধঃ অনেক ব্লগার বন্ধু আছেন যাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এই শিশুদের অভিভাবক হিসেবে, শেয়ারহোল্ডার হিসেবে আমার এই প্রকল্পটিকে সহায়তা দিতে পারেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা তাদের সহায়তা পেতে আমাকে সাহায্য করুন। ============================================ যারা এই কর্মসূচির সাথে একাত্ম হতে চান দয়া করে এখানে সম্মতি দিন। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করবো।

আর কিছু জানতে চাইলেও এখানে প্রশ্ন রাখতে পারেন। বিস্তারিত জানার জন্য ০১৭২৭-২৬২১৯৫ এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। (দুঃখিত অনলাইনে থাকতে পারছি না। আপনাদের যে কোন কৌতুহলী প্রশ্নের জবাব অনলাইনে আসলে দেবো।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.