ডীপ ফ্রিজে
খাবার কিযে,
রাখা আছে
মাংস মাছে।
নানান শাড়ী
অনেক সারি,
তাকে তাকে
পড়ে থাকে।
গহনা গাটি
পরি পাটি,
বাক্সে রাখা
আদর মাখা।
ব্যাংকে টাকা
রয় যে ঢাকা,
নাহোক খোঁজা
জমুক সোজা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।