আমাদের কথা খুঁজে নিন

   

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ছে না: সিইসি

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার সময় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ জানানো হয়েছিল। তখনই বলা হয়েছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর (সোমবার)। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা অপরিবর্তিত থাকবে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.