জীবন যেখানে চমকে দাড়ায়...................
গত বুধবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ক্লাশে সাংবাদিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা জিজ্ঞেস করেন। এতে তিনজন শিক্ষার্থী উত্তর দেয়, অধিকাংশ সাংবাদিকই দুর্নীতিগ্রস্থ। তাদের সেই উত্তর শুনে খুবই দুঃখ পেয়েছি। আমি সে ক্লাশের একজন শিক্ষার্থীও হলেও গত তিন বছর সরাসারি সাংবাদিকতায় জড়িত। এ কারণে আমার দুঃখের কারণ ছিলো অনেক বেশি। এ কথাটি আমি প্রথম শুনেছি ব্যাপারটি এমন ছিলো না। তবে যখন একই কথা এমন কিছু মানুষের মুখে শুনি যারা সাংবদিকতায় পড়ছে, তখনই এটা মারাত্মক দুঃখের কারণ হয়ে দাড়ায়। এ বিভাগের তিন বছর যাবত অধ্যয়নকারী এ সকল শিক্ষার্থীদেরকে আমি ভবিষ্যত সাংবাদিক হিসাবেই দেখতে পছন্দ করি। সেই ভবিষ্যত সাংবাদিকরা কেন নিজেদেরকে বা নিজেদের পেশাকে দুর্নীতিগ্রস্থ ভাবে বুঝি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।