আমাদের কথা খুঁজে নিন

   

খোকা ঘুমালো পাড়া জুড়ালো

আমার ব্যক্তিগত ব্লগ

ছোট বেলায় একটা কবিতা পড়েছিলাম "খোকা ঘুমালো পাড়া জুড়ালো..."। কবিতার অর্থ এখন মর্ম দিয়ে বুঝি। শাফিন (আমার এক বছর এক মাস বয়সী ছেলে) একটু দুরন্ত। ১ সেকেন্ড কোথাও স্থির হয়ে বসে না। ওর ছোট খালা বলে "এক মিনিট চৈন নাই"(ঢাকাইয়া ভাষা)।

ওকে নিয়ে কাজ করা খুব মুশকিল। এক মিনিট চোখের আড়াল হলে, কোন না কোন আকাম করে ফেলে। আমার কিছু কাজ ও ঘুমালে তারপর করি, যেমন ব্লগ লিখা। ও যখন ঘুমায় বাসার সবাই একটু শান্তিড়ে নি:স্বাস ফেলে। বিশেষ করে আমি।

কবে যে শেষ শান্তি মতোন ভাত খেতে পেরেছি মনে নেই। তাই এখন এই কবিতা মর্ম দিয়ে বুঝি। হয়তো আরেকটু বড় হলে আমাদের পাড়ার সবাই মর্ম দিয়ে বুঝবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।