আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন মরে গেলো ! তবু স্বপ্ন দেখে যাই !



ভারত ১০ উইকেটে জিতলো। আপডেট: বাংলাদেশ ৩১২ অল আউট। ভারতের টার্গেট ২ রান। একটা চার মেরে শেবাগ আমাদের গালে একটা থাপ্পড় মারবেন। জাহির খান ৭ উইকেট নিলেন।

ম্যাচে ১০ উইকেট। স্বপ্ন বড়ো করার দিনে সূচনাটা তেমনই ছিলো। তারপর গণআত্মহত্যার পুরনো রোগে আক্রান্ত হলো বাংলাদেশ। খুব দ্রুত মরে গেলো সব স্বপ্ন। আমাদের অবিবেচক বোর্ড, অহঙ্কারী কোচ আর অপরিণত ভাবনার ধারা বদল না হলে আমাদের স্বপ্নগুলো এবাবে মরে যেতে থাকবে।

একটাই সান্তনা। আমরা ইনিংসে হারলাম না। ভারতকে কয়েকটা রান করার জন্য আবার মাঠে নামতে হবে। শেবাগের অপমানের ভাষা আবার আমাদের তিরবিদ্ধ করবে। এটকু শুধু সঞ্চয়- আমরা হঠাৎ আলোর ঝলকানি দেখলাম।

আমরা তবু স্বপ্ন দেখে যাবো। বার বার ভেঙে যাবে বলে। বাংলাদেশ-৩১২/৯ মুশফিক-১০* রুবেল-০* লিঙ্ক: http://www.hitcric.info/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.