আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার নাদানি পার্ট টু (প্রথম প্রেম পত্র লিখার ইতিহাস)

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

তখন আমি ঠিক ১০০% নাদান না। এক্টু বড় হইছি, ক্লাস ফোর কি ফাইভে পড়ি। আমাদের বাসায় এক্টা মেয়ে কাজ করতো আমার চেয়ে ৩/৪ বছরের বড় আরো বেশিও হইতে পারে। তার সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। সে আবার আমার ছাত্রীও ছিলো তারে আমি পড়া-লিখা শিখাইতাম সেও আমারে অনেক ভুতের গল্প, গ্রাম্য ছড়া,মাটির পুতুল বানানো শিখাইত।

দিন ভালোই যাইতেছিলো। সে খুবি স্মার্ট ছিলো অন্যান্য কাজের মেয়েদের তুলনায়, সবসময় শুদ্ধ ভাষায় কথা বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তার বেতন মাস পারহওয়ার আগেই তার বাবা নিয়ে যাইতো তবে পুজার সময় তারে দোকানে নিয়া গিয়া তার পছন্দমত ড্রেস কিনা দেয়া লাগতো, সে কালো ছিলো কিন্তু দেখতে সুইট ছিলো, আমাদের বাসায় যারা প্রথম আসতো তারা ভাবতেই পারতোনা এ আমাদের বাসায় কাজ করে। পারার চ্যাংরা ইলেক্ট্রিশিয়ান, মোরের দোকানের কর্মচারী এবং আরো অনেকে তার গুণগ্রাহী ছিলো কিন্তু কেউই পাত্তা পাইতো না। এর মধ্যে আমাদের বাড়ি বানানোর কাজ শুরু হইলো, মিস্ত্রীরা দুপুরে আমাদের বাসায় খাইতে আসতো। এক্টা আধুনিক গান "শোন বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবনোমরণ সাধনা............" আর মনে নাই সম্ভবত কুমার শানুর টুলুর খুব পছন্দ ছিলো সে আমারে একদিন বললো ক্যাসেট শুইনা এইগানটা পুরোটা লিখাদিতে সে মুখস্ত করবে আমিও নাদানের মতন লিখে দিলাম।

সে সেইটার নিচে নিজের নাম দস্তক্ষত করে এক মিস্ত্রীরে দিলো (ভাগ্য ভালো নিজের নামটা লিখসিলো নাইলে তো ইজ্ঝতের ফালুদা এবং ..........) তো সে মিস্ত্রীরে চিঠি দিসে সেই চিঠি আমার মায়ের কাছে কেমনে আসলো জানি না নিচে ওর নাম লিখা আছে তো কি হইছে আমার মায় তো আমার হাতের লিখা ভালোই চিনে, সে তো বুঝতেই পারতেসেন সে আমারে কয় আমি কেন প্রেমপত্র লিখলাম, আমি যতই কই আমি গান লিখা দিসি সে ততই কয় কেন লিখলাম আর এই কথা কেন তারে জানাইলাম না (আমি নিজেই তো তখন জানতাছি ), নির্দোষ গান যে এইরকম ................ যাই হোক জেরার ওপর দিয়াই যাইতেসিলো মাইরটাইর ছিলো মাইরটাইর ছিলো না অল কোয়াইট ইন দ্যা ওয়েস্টার্ন ফন্ট সিচুয়েসনে হঠাৎ কইরা বললো খুব প্রেম বুঝে গেসো না, সিনেমা নাটক (খালি সিনেমা-নাটকের কিদোষ রুপকথাগুলাও তো প্রেমেরই গল্প ডালিমকুমার-কলাবতীর প্রেম কাহিনী কি রোমিও-জুলিয়েটের চেয়ে কম নাকি) দেইখা তো প্রেম-ভালোবাসা ভালোই বুঝি খালি বুঝিনাই বড়দের বলতে হয়না যে বুঝি আমারো তখন বিনা অপরাধে বকা-টকা খাইয়া মনমেজাজ খারাপ জোশের চোটে বইলা ফেলসি বুঝিই তো চর টা তখন খাইসিলাম। বড় হওয়ার পর এই ঘটনা নিয়া আমি আর মামনি অনেক মজা করসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।