আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিগুণ হচ্ছে কুমিল্লা সিটির আয়তন

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বর্তমান আয়তনের দুই গুণ আয়তন বাড়ছে। এ নিয়ে মহাপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), কুমিল্লা সিটি করপোরেশন ও শেলটেক (প্রা.) লিমিটেডের আয়োজনে বৃহস্পতিবার নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশনের বর্তমান ৫৩.০৪ বর্গকিলোমিটার আয়তনের সংলগ্ন আরও ৯৬.৯৬ বর্গকিলোমিটার আয়তনের এলাকা প্রস্তাবনায় রেখে প্রায় ১৫০ বর্গকিলোমিটার আয়তনের কুমিল্লা সিটি করপোরেশনের ভবিষ্যৎ উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র মনিরুল হক সাক্কু জানান, কুমিল্লা সিটি উন্নয়নে জনগণ যে মতামত দেবেন মহাপরিকল্পনা সেভাবেই সাজানো হবে। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইন্দু ভুষণ ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জীতেন্দ্রনাথ তরফদার, কুসিকের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.