আমাদের কথা খুঁজে নিন

   

যে দেয়ালের ভরসায় আমার থেকে দূরে তুমি



দেয়ালের ভাঙন দেখে কেশকন্যার ভয়! এতো স্বাভাবিক। তোমাকে দশদিক ঘিরে যে গাঁথুনি_ আমাদের আলাদাই করছে ক্রমাগত... যে দেয়ালের ভরসায় আমার থেকে দূরে তুমি পূর্ব পশ্চিম একাকার করে দেয়া বার্লিন দেয়ালের চেয়ে কতোটা মজবুত বলে তুমি মনে করো? আর যদি বলো চীনের প্রাচীর? তবে আমি যুদ্ধাংদেহী সেই কালের আবর্তন যা নিমর্ূল করেছে রাজবংশ। প্রতিরা ভুলে পর্যটনে; ফটোক্যাপশনে নতুবা চাইনিজে গেছে গ্রেট ওয়াল। কানের কথা ভেবে যে দেয়ালে গৃহবন্দি তুমি। আড়ি পেতে ষড়যন্ত্রে যতোই কান-কথা চালান করো অন এয়ারে আমি বজ্রপাত হয়ে নামি টাওয়ারে টাওয়ারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।