আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
১.
যেন সভ্যতা ভেঙ্গে পড়ছে মাথায়
যেন দুমড়ে যাচ্ছে সামর্থর সিংহাসন।
মহাশূন্যের দিকভ্রান্তির দিশেহারা নয়ন
শুণ্য দৃষ্টিতে সীমানার নাগাল পেতে তৃষ্ণান্ত মন ছোটাছুটি করছে সাহারার মরিচীকায়। হায়! কোথায় তুমি,কোথায়?
২.
যেন শ্রাবন আজ অশেষ বর্ষায়
কোন পানে নিয়ে চলছে ভাসিয়ে
যেন মহাকালের সমস্ত লাশেরা
আজ একদিনেই যাবে মাতামে কাদিয়ে।
৩.
যেন আগ্নেয় গিরির লাভা হৃদয়ে
বিস্ফোরনের অপেক্ষায় মাতাল।
যেন মিলেমিশে গলে-জ্বলে ফেটে-ভেসে
একাকার হবে ব্যক্তিত্বের আকাশ পাতাল।
৪.
যেন উপ্তত বাসনায় ভস্ম হচ্ছে অর্জনগুলো
না পাওয়া যন্ত্রনা কুড়ে খাচ্ছে আত্ব্যার ভীত।
খরস্রোতা সংসারে ঠাই আগলানো প্রানান্ত প্রচেষ্টা
আকড়ে ধরার ব্যর্থ চেষ্টায় ভেসে যায় মিত।
এদিকে প্রেয়সীর নয়ন দর্শনে হাহাকারী তেষ্টা।
অথচ অজানা-
মহানগরের ইটের পর ইটের যে দেয়াল তার কোনটার
আড়ালে তোমার বিচরন? কোন সে পথিক, যে বলে দেবে
তোমার মঞ্জিল প্রাপ্তীর পূর্ন বিবরন? জানি না, কেন জ্বলছে
এ জগতের গ্যাসচুলার সাথে মস্তিস্কের জিজ্ঞাসা? জানি না,
কেন ------?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।