কাগু, কোন কালে পাহাড়ে গেছ। তাগো জীবন দেখছ? তাগোর সুন্দর জীবন ব্যাবস্খা ভাইংগা আধুনিক মানুষ বানাইতে চাইছে কেঠা? তারাতো পাহাড় ছাইড়া কোথাও যাইতে চায় নাই। আমরাই সমতলের মানুষরা তাগোরে চুল কাটাইয়া সেনাবাহীনিতে ভর্তি করাইলাম। তাগোরে দুই নাম্বারি করতে কইলাম। তারা সরল মনে মাইন্না লইলো।
তাগোরে খেদাইয়া লেক বানাইলাম। কারেন্ট হইলো আমাগো। ঢাকা শহরর এসির বাতাস কিন্তু হেগো গায় লাগেনা। সব কিছুই করলাম আমরা, সমতলের মানুষেরা।
পাহাড়ি মানুষগুলান কখনো জমির দলিল করে নাই।
তাগো সেটা লাগতোনা। তারা বাপদাদার কাছ থেইকা জমি জিরাত বুইঝা লইতো। অখন আমরা তাগো বাড়ির ভিটায় খাড়াইয়া কই, "পাহাড় ইবা আই সরকারততুন কিন্নি। তোর কজ আছে না?" ঐ সব পাহাড়ি কখনো কাগজের কথা ভাবে নাই। এখন তাকে হয়তো প্রতিবাদ করতে হবে, পাহাড়ি-বাংগালী সংঘাত হবে।
নয়তো সে নিজের বাপ দাদার ভিটে ফেলে পালিয়ে যেতে হবে আরো গভিরে, যেখানে চিরলোভী কোন সমতলী বাঙ্গালী এখনো নজর দেয় নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।