২০০৮ সালের ৮ ই সেপটেম্বঅর জন্ম। হাটতে পারতোনা কথা বলতে পারতোনা সেই মেয়ে আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল মাশাল্লাহ। আর মাত্র সাত দিন পর ই স্কুলে যাবে ইনশাল্লাহ। আজ হঠাৎ ওর কিছু মজার ঘটনা শেয়ার করার খুব ইচ্ছে হচ্ছে।
ঘটনা-১:
ওর জন্মের সময় ওর বাবা অস্ট্রেলিয়া তে ছিল পিএইচডির কাজে।
তিন মাসের সময় একবার ঢাকা গিয়েছিলো কিন্তু সেটা তো আর আমার মেয়ের মনে থাকার কথা নয়। তো ও যখন কথা বলতে শিখেছে ওর প্রথম শব্দ ই ছিল আব্বা। মজার ব্যাপার হল আমাদের বাসায় কেউই আব্বা ডাকে না। আমি আমার ভাই আমার বোন সবাই ডাকি আব্বু। যাই হোক ওর বাবার ছবি দেখিয়ে ওকে বলেছিলাম যে এটা তোমার উব্বুন(বাবা)।
একদিন স্কাইপে বসেছি আমার মেয়ে তার বাবা কে দেখে প্রথম যে বাক্যটা বললো সেটা হচ্ছে "আব্বা আম্মা মাছছে(মেরেছে)"। আমার হাস্ব্যান্ড তো হতভম্ব। তার থেকে ও হতভম্ব আমি নিজে। আমার বর আমাকে বলছে ও কি সবাইকেই আব্বা ডাকে নাকি?আমি বললাম এটা খেয়াল করলা মেয়ে যে তোমাকে নালিশ করলো সেটা দেখলানা?দুঃখ আর কই রাখি রাত জেগে মানুষ করি আমি আর আপন হয় বাপ।
ঘটনা ২:
আমি আর আমার মেয়ে অস্ট্রেলিয়া আসার জন্য প্লেন এ উঠেছি।
তো এয়ার হোস্টেজ রা খাবার সার্ভ করছে। ওদের দেখে আমার মেয়ে ভেবেছে ওরা বোধহয় ঘরের কাজে সাহায্যকারী মেয়ে। ওতো চুমকি ,কুলসুম এর সাথে ই থাকতো আমি যখন অফিস এ যেতাম। তো হয়েছে কি আমি পানি চেয়েছিলাম ওরা তখন চা কফি সার্ভ করছিলো বলে পানি দিতে দেরি হচ্ছিলো। আমার মেয়ে ভেবেছে মাকে সাহায্য করি,বলে ই ওদের একজন কে সরাসরি বাংলায় বললো এই উম্মুন পানি খাবে তো পানি দিস না কেনো?আল্লাহ বাচিয়েছে যে সিংগাপুরিয়ান ক্রু রা বাংলা বুঝেনা।
আর ওরা তো উল্টা বিশাল আদর ফানী গার্ল কিউট গার্ল।
ঘটনা ৩:
আমার যখন রাগ হয় তখন আমি আমার হাস্ব্যান্ড কে সাধারনত বলি আমার সাথে একদম কথা বলবেনা। আর খুব বেশি রেগে গেলে অনেক জোরে কথা টা বলি। তো একদিন আমার মেয়েকে কোন কারনে আমি বকা দিয়েছি তো সে আমাকে তার ওভিমান দেখাচ্ছে। আমার সাথে একদম কথা বলবেনা।
আমার বর শুনে বললো তোমার কাছ থেকে শিখেছে। আমার বর সাধারনত খুব আস্তে কথা বলে। আমরা সেটা দেখেই অভ্যস্ত। ঐদিন টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। মেয়ে বারবার গিয়ে বিরক্ত করছে আর হঠাৎ রেগে গিয়ে জোরে বকা দিলো।
আর মেয়ে তো অবাক। পরে আমাকে বলে দেখছো তোমার কাছ থেকে শিখেছে। আমি আর কি করি। বললাম হ্যা উব্বুন কে বিরক্ত করোনা।
ঘটনা ৪:
আমার মেয়ে কে আমি ইংলিশ একেবারেই শিখাইনি।
শুধুমাত্র অক্ষর চেনানো ছাড়া। বাসায় ও আমরা বাংলায় ই কথা বলি। এখানে আবার বাচ্চাদের জন্য চমৎকার সব চ্যানেল রয়েছে। সারাদিন ই শিক্ষনীয় কালারফুল সব কার্টুন দেখায়। বাচ্চারা তো বটেই বড়রাও মন্ত্রমূগ্ধের মত দেখে।
আমার মেয়ে সেখান থেকেই ইংলিশ শিখেছে। যাই হোক ও যখন প্রথম কিন্ডারে গেলো আমি ওকে বললাম উম্মুন তুমি কি আমান্ডা,বিলিন্ডা(ওর টীচার)ওদের কথা বুঝতে পার?ওরা তো ইংলিশ বলে। আমার মেয়ে খুবই অবাক হয়ে আমাকে বললো ওরা তো ইংলিশ বলে না ওরাতো কার্টুনের মত বলে। আসলে ওকে তো কখনই বলা হয়নি যে কার্টুনের চরিত্র গুলো যে ভাষায় কথা বলে সেটাই ইংলিশ।
ঘটনা ৫:
আমার মেয়ে কে আমি ডাকি টুনমুন পাখি বলে।
ওকে বাংলা পড়া শিখাচ্ছি। শব্দ বানান করে পড়া শিখছে এখন। ওকে "কালো বিড়াল" লিখে দিয়ে বললাম পড়। ও বললো "ক আকার কা ল ওকার লো কালো ব ইকার বি ড় আকার ড়া ল "বলে চিন্তা করে বললো ব্ল্যাক কিটেন। আমি বললাম কি বললি?তখন বললো ব্ল্যাক ক্যাট।
বলেই খিটখিট করে হাসি। মাকে বিরাট জব্দ করা গিয়েছে ভেবে।
এবার আমার মেয়ের নামটা বলি। ওর নাম আনিসা জাহিন চৌধুরী ঈশিকা।
সবাই দোয়া করবানে আমার সোনামনির জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।