আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৯

বাগেরহাটে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এদিকে নওগাঁ, সাভারের আশুলিয়া ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন।

বাগেরহাট : রামপাল-মংলা মহাসড়কের ভরসাপুর এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো আরিফ হোসেন ও সেলিম হোসেন এবং অজ্ঞাত পরিচয়ের একজন। পুলিশ জানায়, রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে গতকাল সকালে তার মৃত্যু হয়। নওগাঁ : মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা নামক স্থানে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আলমগীর উপজেলার কুসুম্বা হাজীপাড়ার সাহেব আলীর ছেলে ও বিল করিল্লা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আশুলিয়া : নবীনগর-চন্দ্রা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র জিহাদ (৯) নিহত হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর নামক স্থানে ট্রাকচাপায় রাশেদুল (৩৫) নামে একজন নিহত হয়েছে। রাশেদুলের বাড়ি রকুলপুর গ্রামে। মৌলভীবাজার : ট্রাকচাপায় মোস্তাাফিজুর রহমান নামে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় দিকে সদর উপজেলার থানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ : সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল কাইয়ূম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.