আমাদের কথা খুঁজে নিন

   

তুচ্ছ ঘটনায় দর্জি খুন, আটক ২

যশোরের মনিরামপুরে শুক্রবার রাতে তুচ্ছ ঘটনায় দর্জিশ্রমিক আসাদুল ইসলাম খুন হয়েছেন। আসাদ উপজেলার চাপাকোনা গ্রামের জয়নুল আবেদিনের ছেলে। স্থানীয় ডিফেন্স পার্টির সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। মনিরামপুর থানার ওসি জানান, রাতে আসাদ কাজ শেষে ঢাকুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয়ভাবে পাহারারত ডিফেন্স পার্টির সদস্যরা তার চোখে টর্চলাইটের আলো ফেলেন। এ নিয়ে আসাদের সঙ্গে ডিফেন্স পার্টির হিমাংশু, বলাই, ননীগোপাল, অমল, গৌতম, মনোহর ও সুকান্তের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হিমাংশু লাঠি দিয়ে আসাদের মাথায় আঘাত করেন এবং অন্যরা এলোপাতাড়ি মারতে থাকেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.