আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি কিশোরী

শরীয়তপুরের নড়িয়ার তেলিপাড়া গ্রামে অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি কিশোরী। গত ২৮ মার্চ স্থানীয় বখাটে যুবক রাশেল হাওলাদার তাকে তুলে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত কিশোরী তেলিপাড়া গ্রামের সুরজিত দাসের মেয়ে। সে এ বছর তেলিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পুলিশ জানায়, ২৮ মার্চ তেলিপাড়া খেলার মাঠের পাশ থেকে কিশোরীকে তুলে নেয় একই গ্রামের হযরত আলীর ছেলে রাসেল। শরীয়তপুর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, মেয়েটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.