আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের নাম প্রকাশ না করা প্রসঙ্গে বলেছিলেন, 'আমি তাদের না প্রকাশ করতে অক্ষম'।সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় হৈচৈ পড়ে যাওয়ার পর বলেছিলেন, 'সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি তেমন কিছু না। তাই এটা নিয়ে মাতামাতির কিছু নাই'। গতকাল তিনি বলেছেন, আগামীতে তিনি সংসদ সদস্য হতে চান কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলেও তিনি আর মন্ত্রী হতে চান না। মন্ত্রীত্বের প্রতি তাঁর এই অনিচ্ছার পেছনে হয়ত লুকিয়ে আছে অনেক কিছুই। কিন্তু আমরা কি সেটা কোন দিন জানতে পারব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।