আমাদের কথা খুঁজে নিন

   

কথিত মেধাবী সুন্দরী ও তাদের প্রতিযোগিতাঃ চামড়া ব্যাবসা ও অনান্য প্রাসঙ্গিক কথা।

মমমমমম আজকাল প্রায় তিভি খুললে দেখতে পাবেন যে নানা আয়োজন চলছে প্রতিভা খুজে বের করার। আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার এক দেশ। অসংখ্য মানুষের ভীড়ে সব সময় সব প্রতিভা সমাজের মূলধারায় আস্তে পারে না। তাদের তুলে নিয়ে আসার দায়িত্য আমাদের কর্তব্য, আমরা তা করতে ব্যার্থ হয়েছি, মিডিয়া সে দায়িত্ব নিয়ে অনেক বড় একটা কাজ করে চলেছে দিনের পর দিন। কিন্তু সম্যসাটা অন্যখানে।

মাদের দেশে সবাই লাভ খোঁজে। আমাদের পলিসি ভালো না। আমাদের বাংলায় ভালো চিন্তা নষ্ট হয়ে যাই ভুল উদ্যোগের কারনে। আজকাল নানা চ্যানেলে নানা প্রতিযোগিতা, কেউ খুজছে সুন্দরী মেয়ে, মডেল, কেউ আবার শিশূ শিল্পী নিয়ে আছে, আবার দেখি যে সেরা নাচিয়ে খুঁজছে কেউ, কর্পোরেট মেয়েদের লড়াই নিয়ে আছে অনেকে, আরো আছে নতুন নায়ক- নায়িকা খুজে বের করার অভিযান। সব গুলো চ্যানেলের একটাই কাজ যে, যে ভাবে হোক একটা যুতসই প্রতিভা খুজে মানুষের সামনে হাজির করা।

আর এয়ার টাইম বিক্রি করে টাকা কামানো। কিন্তু সবকিছুর মাঝে সবথেকে জনপ্রিয় হচ্ছে চ্যানেল আই-লাক্স সেরা সুন্দরী। ইদানিং যাদের কাজ হচ্ছে মেধাবী সুন্দরী খুজে বের করা। তারা দেশ তোলপাড় করে ফেলছে কেবল মেধাবী সুন্দরী বের করার জন্য। এটা কি কেবল সুন্দরী ও অনান্য নাম্বার ১ খুজে বের করা না আমদের আগে বুঝতা হবে মেধাবী কি?সুন্দরী বা সুন্দ্রকি ও এই সব প্রতিযোগিতার উদ্দেশ্য কি? মেধাবী হল সেই সব ব্যক্তি যআরা নিজের সৃষ্টিশীল করম দ্বারা মানব সমাজের কল্যান সাধন করেন।

মেধার বিকাশ হতে পারে প্রাতিষ্ঠানিক ভাবে অথবা স্বশিক্ষার মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান সেই দায়িত্বের কিছুটা পালন করে। তাহলে বলা যায় মেধাবী তারায় যারা সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রখে। সুন্দর হল সেই জিনিস যা মানুষের মনে ভাল একাটা অনুভুতির সৃষ্টি জাগায়। সুন্দর হতে পারে সব জিনিস, তা হোক প্রানহীন অথবা জীবিত।

মানুষ সুন্দরের পুজারী। মেয়েরা সুন্দরের এক প্রকাশ। সুন্দর কেবল বাইরের রঙের উপর নিরভর করে না। মন ও মননে সুন্দর না হলে সে কখনো সুন্দর মানুষ হয় না। সুন্দর কেবল গায়ের চামড়া দিয়ে বিচার করা যায় না।

আর সুন্দরী হল সুন্দরের প্রকাশ তাও বাহ্যিক প্রকাশ। কেন বলছি চামড়ার ব্যাবসাঃ আমি জানি না আপনাদের কেমন লাগবে। আমি আসলে এই প্রতিযোগিতার পক্ষে না। এর মাধ্যমে একদিকে যেমন আমরা নিয়মিত ঠকে চলেছি তেমনি আমদের সামাজিক অবক্ষয় ঘটে চলেছে। চামড়া ব্যাবসা বলছি কারন এটা এমন এক বিষয় নিয়ে মিডিয়া ব্যবসা করে চলেছে যে, যার উপর মানুষের কোন নিয়ন্ত্রন নেই।

তাই এটা চামড়া ব্যবসা। বিশ্লেষনঃ মানুষ কালো হতে পারে আবার কালো হতে পারে এটা তো তার দোষ না। কেউ কালো হলে কি তাহলে সে সুন্দরী না বা সুন্দর না? আপনারা কি মনে করেন? আমার মনে করি সুন্দর হতে হলে কালো বা সাদা হওয়া কোন গুরুত্বপূর্ণ না। সুন্দর হতে হলে তাকে মনে ও কার্যক্রমে সুন্দর হতে হবে। আমাদের মিডিয়া গুলো কেবল চামড়ার উপর ভিত্তি করে সুন্দরী নির্বাচন করে চলেছেন যা একেবারেই অগ্রহণযোগ্য।

আমাদের দায়বদ্ধতা অবশ্যই আছে কারন আপনার আমার ভোটেই নিরবাচিত হয় সেইসব কথিত মেধবী সুন্দরী। আমদের একটা একটা এসএমএস এর দাম অবশ্যই আছে। সারাদেশ থেকে কেবল সাদা সাদা মেয়ে ধরে এনে বলা হচ্ছে যে এরা মেধাবী সুন্দরী। তাহলে যে সব কালো বর্ণের মেয়ে মেডিকেল, বুয়েট, ও পাবলিক ইউনিভার্সিটি তে পড়ালেখা করছে তারা সুন্দর না? তারা কি মেধাবী না? আমাদের বিজ্ঞ মিডিয়া ব্যবসায়ীদের কাছে সুন্দর কেবল সাদা ভুত গুলো। এই তো সেদিন গ্রান্ড ফাইনাল দেখলাম সুন্দরী ২০১২ এর, এখানে মেধাবী সুন্দরীকে বলা হল রয়েল বেঙ্গল কি? সে উত্তর তো দিতে পারলই না এবং নির্লজ্জের মত হাসতে লাগল, এর পর আর এক মেধাবীকে ব্লাক বেঙ্গল কি বলা হলে সে নাকি জীবনে এই প্রথম শুনল।

হাইরে এরা নাকি মেধাবী সুন্দরী। মিডিয়া গুলো আমাদের এসএমএস এর টাকা নিয়ে যাচ্ছে আর এয়ার টাইম বিক্রি করে লাভ করে চলেছে। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আলাদা একটা মান আছে , এখানে যেমন রুপের বিচার হয় তেমনি হয় গুনের বিচার। এখানে সাদা বা কালো কোন মুখ্য কোন বিষয় নয়। কালো যে মুখ্য কোন বিষয় নয় তার প্রমান নাওমি ক্যাম্বেল ।

সে একজন সুপার মডেল কিন্তু সে কালো। এছাড়া আফ্রিকা থেকে কালো মেয়ে মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছে বেশ কিছু বছর আগে। আর আমাদের চ্যানেল আই সাদা কিছু মেয়ে এনে নাচিয়ে বলে তারাই কেবল মেধাবী সুন্দরী। এমন কোন প্রোগ্রাম হয়েছে যেখানে কেবল মেধার মুল্যায়ন করা হয়েছে? তাহলে মিডিয়া কি দায়িত্ব পালন করে চলেছে। আচ্ছা একবার ভেবেছেন কি দরকের আছে এই সব সুন্দরী খুজে বের করার? তাও আবার মির কাদিমের সাদা গাভীর মত।

যেখানে কেবল সাদা মেয়েদের কদর আছে সেটাকে এর যাই হোক সুন্দরী প্রতিযোগিতা বলা যায় না। বলা যায় সাদা চামড়ার ব্যবসা। এর মাধ্যমে কোম্পানি ও মিডিয়া মানুষের সাথে প্রতারণা করার পাশপাশি মানুষকে ভুল মেসেজ দিয়ে চলেছে। তারা মানুষের মনে সুন্দর বলতে কেবল সাদা চামড়া ধারনা ঢুকিয়ে দিচ্ছে। তারা কি পারবে সব ছেলে মানুষের বিয়ের জন্য সাদা মেয়ে জোগাড় করে দিয়ে ? পারবে না।

যদি সাদা ও কালো উভয়কে মেধার বিচারে এক কাতারে এনে দাড় করানো যেত তাহলে মানুষ বুঝতে শিখত যে সাদা বা কালো যাইহোক না কেন মানুষ সুন্দর ও সুন্দরী হতে পারে। কিন্তু তারা সারা দেশ চষে সাদা মেয়ে মানুষ আনবে দর্শকের মনোরঞ্জনের জন্যে। এর মাধ্যমে একদিকে যেমন ছেলেদের মেন্টাল সেট আপ নষ্ট করে দিচ্ছে তেমন ভাবে যারা কালো বর্ণের তাদের অবজ্ঞা করা হচ্ছে। কালোদের পরোক্ষভাবে বলা হচ্ছে যে তোমারা সুন্দর বা সুন্দরী কিছুই না একই সাথে তোমারা মেধাবী না। মানসিক ভাবে একজন কালো মেয়ে কে আঘাত করা হচ্ছে।

যা অন্যায়? এই সব কথিত সুন্দরীরা কি করে থাকে তা কখনো জানতে ইচ্ছা করে না আপনাদের? যারা বিশব-সুন্দরী হয় তারা এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা দেই। যার বেশির ভাগ ই সমাজ উন্নয়ন মূলক। তারা ইউনিসেপ, ইউনেস্ক, ইউএন এইচ সি আর এবং জাতি সংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের হ্যে সেবা মূলক কাজ করে। এছাড়া তাদের কে নানা জন্সেবা মূলক কাজ ও করতে হয়। কিন্তু আমাদের চ্যানেল আই এর সুন্দরীরা কি করে? ১ম জন কে এক বছরের জন্য চ্যানেল আই কিনে নেয়।

২য় ও ৩য় কে বলে যা করো করো ডাক দিলে আসতেই হবে। ১ম ভুত একটা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয় ও মিডিয়া বিষয়ে ডিপ্লোমা করার একটা সুযোগ পাই। তাহলে তারা কিসের কি? তারাত মিডিয়ার ব্যবহারের জন্য। তাহলে আমাদের হাজার হাজার টাকার এসএমএস এর মূল্য কোথায়। কোন্দিন কোন চ্যানেল আই সুন্দরীকে দেখেছেন যে একটা বস্তি বাসী বালকের মুখে একটা কেক তুলে দিতে বা কোন সেবামূলক কাজ করতে? তাহলে কেন আমারা এস এম এস দিব? আপনারা কেন দিবেন আপনারা ভাবেন? ১ম জন নাটক সিনেমা করে টিকে যায়, বাকিদের কি হয়? বাকিরা হয় চামড়া ব্যবসায়ী।

দেখবেন যে একটা মেয়ে সুন্দরী নির্বাচিত হবার কিছুদিন পর থেকে গাড়ি বাড়ি, করে ফেলে। তারা এত টাকা কোথায় পাই ? টাকা আসে সেই কোন পথে আপনারা সবাই জানেন? আমি বলব না। এই ত মাঝে মাঝেই দেখা যায় অমুক সুন্দরীর ক্লিপ বের হয়েছে। এই হচ্ছে সুন্দরীদের পরিণতি। এই সব মেধাবী সুন্দরীদের পরিনিতি টাকা ওয়ালাদের বিছানা।

তারা নিজের ইচ্ছাই হোক বা ফুসলিয়ে উন্নত জীবনের হাতছানি দেখিয়ে এই সব কাজ এ রাজি করানো হয়। যার প্রমান বিভিন্ন সময়ে বের হওয়া বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার মেয়েদের সেক্স ভিডিও। যা কোন ভাবেই কাম্য না। আমাদের ভেবে দেখা উচিত এসব প্রোগ্রাম চলবে কি না। প্রধান ব্যাপার হল যে লাক্স এর বিজ্ঞাপনের জন্য সুন্দর ভুত লাগবে ও মিডিয়া চালাতে সুন্দর শরীর লাগবে তাই নাটক করে সুন্দরী মেয়ে আনা হয়।

আর এই সব মেয়েদের এমন সব প্রক্রিয়ায়ের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় যে তারা এক সময় মিডিয়া ব্যাসায়ীদের হাতের পুতুল হয়ে যায়। যেখানে সাদা শরীর ই মুখ্য সেখানে ভালো কোন উদ্দেশ্য থাকতে পারে না। তাই এধরনের বাজে প্রোগ্রাম বন্ধ করা উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.