সত্য কথা বলি, সৎ পথে চলি......বুদ্ধি ও যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করি এই ছবিটি শিকাগোর সান টাইমস এবং দ্য ন্যাশনাল এক্সামিনার উভয় পত্রিকাতে এসেছিল । ১৯৯১ সালের ১০ ই আগষ্ট ব্যাচেলরস্ গ্রোভ সেমেট্রিতে একটি ইনভেস্টিগেশনের সময় এই ছবিটি তোলা হয়েছিল । ছবিটি তুলেছিলেন GRS গ্রুপের একজন সদস্য । ছবিতে সাদা এবং কালোর আধিক্য বেশী কারণ এটি তোলা হয়েছে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে । ছবিটি সেমেট্রির এমন একটি জায়গায় তোলা হয়েছে , যেখানে GRS সদস্যরা কিছু অস্বাভাবিক ব্যাপার আগে থেকেই লক্ষ করেছিলেন এবং তাদের যন্ত্রপাতি গুলো সেট করেছিলেন । এই ছবিটি তখন একজন সদস্যের ক্যামেরায় ধরা পড়ে । ছবিটিতে দেখা যাচ্ছে , একজন যুবতী মেয়ে একটি পাথরে বাঁধানো কবরের উপর বসে আছে এবং তার শরীরের উপরে এবং নীচের অংশ আধা স্বচ্ছ অবস্থায় রয়েছে । যে পোশাক মেয়েটির পরনে , তা অনেক পুরোনো ধাঁচের বলে ধারণা করা হয় । ছবিটি তুলেছেন GRS সদস্য জুড হফ ফেলজ । কারো অপেক্ষায় যেন অপেক্ষমান এই যুবতী মেয়ে ! কে সে ? অন্য কোন অশরীরী ?? http://www.bhooterblog.com থেকে সংগৃহিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।