ভিষন রকম অবাক হলাম
বুঝতে পেলাম
তোমার কাছে ক্ষুদ্র আমার মুল্য।
অর্থহীন এই চোখের পানি
হৃদয় খানি
তোমার কাছে নষ্ট রক্ত তুল্য।
আমি কিংবা আমার নীতি
সকল স্মৃতি
নর্দমাতে ডুবিয়ে তোমার সুখ।
মরিচিকায় মিথ্যা বুঝ-এ
সুখের খোঁজ-এ
ভিষন রকম হয়েছো উন্মুখ।
যাবেই যদি আসলে কেন
স্বপ্ন যেন
ভালোবাসায় বাঁধলে কেন ঘর?
প্রহসনের বেলা শেষ-এ
আপন বেশ-এ
ছোট্ট ভুলে কেমনে হলে পর?
কি অপরাধ ছিল আমার?
ভালোবাসার
চেয়েছিলাম ক্ষুদ্র অধিকার।
তবুও তুমি পাষান অতি
কি ইবা ক্ষতি
হতো সুযোগ দিলে একটিবার?
সত্য ভালোবাসার কসম
এটাই রসম
ফিরবে তুমি বুঝবে যেদিন কত্ত ভালোবাসি।
থাকবো আমি অপেক্ষাতে
প্রতিক্ষাতে
তোমার তরে কাব্য লিখে কষ্ট অভিলাষী। ।
-লিখিত @ ২০। ০৪।
২০১২.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।