আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ম্বনা

বোধি লাভ এর অপেক্ষায় বিড়ম্বনা হিংসা, রাগ দুঃখে এখন আর কান্না আসেনা, আবেগ গুলো হীন হয়ে পড়েছে। সময় যত যাচ্ছে ততই যেন দূরে সরে যাচ্ছি। বেহায়ার মত মন, কিন্তু কাজে-কর্মে বেহায়াপনার বদলে স্বার্থপরতা প্রকট! কি করা উচিত আমি জানিনা, ভণ্ডামি আর স্বার্থপরতার মোহর মারতে চাইনা মনে। খুবই বিড়ম্বনায় আছি! হয়ত ধৃষ্টতার কোন উদাহরন নাই আমার মাঝে, কিন্তু কাছের মানুষেরা ঠিকই টের পাচ্ছে। সব মিলিয়ে সমানুপাতিক হারে – জীবনটা লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।