আমাদের কথা খুঁজে নিন

   

কালের কন্ঠ কি ডেসটিনির পক্ষে কথা বলছে?

এসো নীপবনে গত কয়েকদিনের কালের কন্ঠের প্রকাশিত লেখা দেখে মনে হচ্ছে, কালের কন্ঠ ডেসটিনির পক্ষে কথা বলছে। যেহেতু প্রথম আলো ডেসটিনির বিপক্ষে কথা বলছে, বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ করেছে। তাই কালের কন্ঠের কাজ হলো ডেসটিনির পক্ষে কথা বলা। হায়রে আমার মিডিয়া! সত্যি সেলুকাস! ডেসটিনির বর্তমান চেয়ারম্যান জনাব রফিকুল আমিন সেদিন (দু-এক দিনের মধ্যেই তারিখ মনে নেই) ইন্ডিপেন্ডেন্ট নিউজে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি প্রথমে জানান যে বিরোধ সুত্রে চট্টগ্রামে মামলা হয়েছে সেই কথা বিষয়ে বলেন। কেউ যদি ইউটিউব থেকে আবার ভিডিওটি দেখেন- সেখানে তার কথায় একটা অসঙ্গতি লক্ষ্য করবেন। তা হলো- তিনি প্রথমে বললেন, ডেসটিনির পক্ষ থেকে বাগানে কত গাছ আছে তা কম্পানীর একটি অডিট টীম দেখে রিপোর্ট করেছে সেখানে প্রায় ৭,৫০,০০০/- এর মতো গাছ আছে। কিন্তু পরে দেখে গেলো সেখানে আছে মাত্র ৯০,০০০/- এর মতো গাছ। জনাব রফিকুল আমিন কে যখন তুষার খান প্রশ্ন করেন- আপনারা বিক্রি করেছেন কত জনের কাছে জনাব রফিকুল আমিন সাহেব উত্তর দেন ৭০,০০০/- জনের কাছে। এখন আমার প্রশ্ন- ১ কোম্পানীর অডিট টীম কি অডিট করেছিল? নাকি আসলে কোন অডিট ই হয়নি? ২ কোম্পানী যে প্যাকেজ দিয়েছে তা এরুপ- 6 years gold certificate- 10 tree- Investment Tk. 8,000- Return- Tk. 20,000/- (with investment amount) 9 years Premier certificate - 15 tree- Investment Tk. 8,000- Return- Tk. 30,000/- (With investment amount) 12 years classic certificate - 25 tree- Investment Tk. 8,000- Return- Tk. 50,000/- (With investment amount) শেষের দিকে আরো একটি প্যাকেজ আসে তা হলো- 12 years silver certificate- 15 trees- Investment Tk. 5,000/- Return- Tk. 25,000/- (With investment amount) এখন আমার কথা হলো এই যে ৭০,০০০ জনের মধ্যে গাছের প্রকল্প গুলো বিক্রি করা হলো, (আমার বিশ্বাস আরো বেশি লোকের কাছে বিক্রি করা হয়েছে)এতে কত লক্ষ গাছ বিক্রি হয়েছে? যখন গাছের টাকা দিতে হবে তখন কোম্পানী কিভাবে মাত্র ৯০,০০০ গাছ থেকে বিনিয়োগ কারীদের টাকা ফেরত দিবে? ডেসটিনির উদ্দেশ্য যতই ভালো হোক, তারা কি প্রতারণার আশ্রয় নেয় নি? View this link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।