আমাদের কথা খুঁজে নিন

   

একটি সোনালি বাংলাদেশের গল্প

৪১ বছর আগের একটি গল্প- অগনিত মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল এই বাংলা । যার নাম দেয়া হয়েছিল বাংলাদেশ । আমরা শপথ নিয়েছিলাম একটি সুন্দর দেশ গড়ার । কিন্তু ৪১ বছর পর আমরা যখন তাকিয়ে দেখি দেশটাকে – তখন নীরব অশ্রু জল গড়িয়ে চলে দু গাল ভরে । যেদিকে তাকাই সে দিকেই হাহাকার , রাহজানি – হতাশার পৃষ্ঠে বন্দি মানুষকে দেখতে পাই ।

এমন দেশ তো আমরা চাইনি । আমরা চেয়েছিলাম মানুষের সুখ – তাদের মুখে এক টুকরো ভুবন ভোলানো হাসি । রাস্তার ক্লান্ত ভিক্ষুক যখন হাত বাড়িয়ে ভিক্ষা চায় আমরা তা দিতে পারিনা – কিন্তু জীবন চালানোর আশায় একটি চাকরির জন্য লক্ষ টাকার ঘুষ আমরা দিতে পারি । আবার হাসপাতালে রোগের যন্ত্রণায় কাতর ব্যক্তির সহযোগিতায় কেউ এগিয়ে আসে না – তার চিকিৎসা চলে অবহেলায় । কিন্তু দেশের শত্রুরা যখন পুলিশের কাঁধে চড়ে জনতার উদ্দেশে হাত নাড়িয়ে হাসপাতালে যায় থখন তাদের সু চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ধিক্কার তাদের – ধিক্কার সেই সকল মানুষদের যারা পদন্নোতির আশায় অন্যায়কে মুখ বুজে সহ্য করে নেয় । আমরা এমন দেশ চাইনি যেখানে একটি শিশুর মৃত্যু হবে বাবার কোলে ঘাতক বুলেটের আঘাতে কিংবা মেয়েকে উক্তক্ত করার প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধা বাবার করুণ মৃত্যুবরণ । দুর্ভাগা আমাদের দেশ যেখানে – নেত্রির কথা মানতে গিয়ে আমরা ডাকি হরতাল অথবা হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পিছু হটে আসি । কিন্তু এভাবে আর ক দিন ¬¬– সুস্থ মনের জনতার ঢেউ এ সব প্রতিকূলতা আমরা জয় করব । সেদিন হয়ত আমরা আমাদের প্রতিজ্ঞা পুরন করব ।

আর আমরা ফিরে পাবো স্বপ্নের সেই সোনালী বাংলাদেশ । void(0); ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.