সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ০. এই অপেক্ষা তোমার কাছে বৃষ্টি লাগে আটকে পড়া সৃষ্টিছাড়া খুব সোহাগে একটু দূরে শিরীষ বনে কাদের রাগে পড়ছে বোমা এ মনটা ঠিক মানছেনা! এই অপেক্ষা আমার কাছে খুব চেনা ১. এমন দূরত্ব কাঁটা গোলাপে না দিও গালের বকুলে গাল ছুঁয়ে চিনিও আমার বুনোপ্রিয়কে চিনিও এমন দূরত্ব ঢেউ সাগরে না দিও সারসের ঠোঁটে সাগরের মাছ হৃদয় ছিঁড়িয়া তার নাম রাখিয়ো। আমি কতদিন তার মুখ দেখিনি স্বপ্নেরো আগে কেন আমার প্রিয়? এমন দুরত্ব মেঘ আকাশে না দিও এমন দুরত্ব মেঘ আকাশে না দিও। ২. কত দূরত্বে গেলে টের পাও ভালবাসা আছে? ঘূর্ণী মেঘ কতটুকু গেলে পাও সমুদ্র জল। আমাদের চোখ তারো চেয়ে কাছে! ৩. আমার হাতে দেয়নি তুলে নীল ময়ূরী নথ তাহার সাথে নিত্য আমার মিথ্যে বেচাকেনা হলদিঘাটের হাটে আবার নতুন পরিচয় তাহার সাথে মন পাতানোর মিথ্যে জোরাজুরি। আমার ভাল লাগছেনা আবার ভাল লাগছেনা। ৪. তোমার চক্ষু আমায় চেনেনি এমন কখনো হবেনা কয়েক লক্ষ ভীড়ের মাঝে যুদ্ধাহত বীরের মাঝে অথবা ঠিক শান্ত মিছিলে ধীর পায়ে যারা হাঁটে তাদের মাঝে তোমার চোখের আমায় না চেনা হবেনা। ছেড়ে যেতে চাও বহুদূর যাবে খুব ভাল থাকা হবেনা তোমার চক্ষু আমায় না চিনে কখনোই ভাল রবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।