মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনে শিক্ষকদের সহায়তার অভিযোগে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজের পরীক্ষাকেন্দ্র প্রত্যাহার করা হয়েছে। কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, দুই মাস আগে পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল কাইয়ুম বাংলাদেশে মেডিকেল কলেজের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান। তখন তিনি দেখতে পান, কলেজের একজন শিক্ষক ২০ নম্বরের কুইজ পরীক্ষার প্রশ্নের উত্তর একজন ছাত্রকে বলে দিচ্ছেন।
আবদুল কাইয়ুম খোঁজ নিয়ে জানতে পারেন, পরীক্ষাকেন্দ্রে ওই সময় ওই শিক্ষকের দায়িত্ব ছিল না। পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।
উপাচার্যের নির্দেশে ঘটনার তদন্ত করেন পরীক্ষানিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরী। ঘটনা জানতে চাইলে প্রথম আলোকে হাবলুল হক বলেন, ‘বাংলাদেশ মেডিকেল কলেজে ছাত্ররা শিক্ষকদের সামনেই নকল করেন, বিভিন্ন সময়ে আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। সম্প্রতি তদন্তে তা প্রমাণিত হওয়ায় ওই পরীক্ষাকেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
’
হাবলুল হক জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলেজের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে এবং মৌখিক পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরীক্ষাকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছে। বিষয়টি তাই বিবেচনাধীন।
এই হলো মূল খবর
আপনাদের মন্তব্য জানতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।